মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা মুরাদনগ‌রে নি‌খোঁ‌জের দু”‌দিনপর ‌কি‌শো‌রের লাশ উদ্ধার

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৪৬৭ বার পঠিত

কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর বিকাশ চন্দ্র বর্মণ (১৬) নামে এক কিশোর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা কিশোরকে জবাই করে হত্যা করা হয়েছে।

সোমবার (০২ নভেম্বর) মুরাদনগর সদরের জেলে পাড়ায় ওই কিশোরের বাড়ির পাশের পুকুর থেকে গলা কাটা অবস্থায় লাশটি উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ। বিকাশ চন্দ্র বর্মণ জেলে পাড়ার প্রহল্লাদ চন্দ্র বর্মণের ছেলে।
পরিবার ও মামলা সূত্রে জানা যায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাতে বিকাশ চন্দ্র বর্মণ বন্ধুদের সাথে লক্ষ্মী পূজায় গিয়ে রাতে বাড়ি ফিরেনি। আত্মীয়-স্বজন ও বন্ধুদের সাথে যোগাযোগ করেও তার কোন সন্ধান পায়নি পরিবার। শেষে রোববার (০১ নভেম্বর) রাতে বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মণ মুরাদনগর থানায় একটি সাধারণ ডায়রি করেন। সোমবার বাড়ির পাশের পুকুরে বিকাশ চন্দ্র বর্মণের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরিবার। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
প্রাথমিক সুরতহালে ধারণা করা হচ্ছে বিকাশ চন্দ্র বর্মণকে জবাই করে হত্যা করা হয়েছে। ঘটনার শিকার বিকাশ চন্দ্র বর্মণের বাবা প্রহল্লাদ চন্দ্র বর্মণ বাদী হয়ে সোমবার দুপুরে মুরাদনগর থানায় একটি হত্যা মামলা রুজু করেছেন।
মুরাদনগর থানার ওসি (তদন্ত) নাহিদ আহমেদ বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বন্ধুদের সাথে পূজা দেখতে গিয়ে আর বাড়ি ফিরেনি বিকাশ চন্দ্র বর্মণ। গলায় কাটা দাগ থাকায় ধারণা করা হচ্ছে তাকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করা হয়েছে। রহস্য উদঘাটনের জোর চেষ্টা অব্যাহত আছে। এ বিষয়ে বিকাশ চন্দ্র বর্মণের বন্ধু প্রতিবেশী অজয়কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com