মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

য‌শোরে মাদ‌কের গড ফাদার বাদশা ম‌ল্লিক গ্রেফতার

নাগ‌রিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৪ নভেম্বর, ২০২০
  • ৭৮৬ বার পঠিত

যশোর সীমান্তে মাদক সম্রাট হিসাবে বহুল আলোচিত বাদশা মল্লিককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করে। বাদশা মল্লিকের বিরুদ্ধে ঢাকা শেরে বাংলা নগর থানায় একটি জিআর মামলা ছিল।বাদশা বেনাপোলের বাহাদুরপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কোরামত আলীর ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, প্রায় দুই যুগ ধরে মাদক সম্রাট বাদশার রাজত্ব বেনাপোল সীমান্ত জুড়ে। বড় বড় মাদকের চালান তার হাত দিয়ে ঢুকে দেশের অভ্যন্তরে। তবে আশ্চর্যের বিষয় হলো, এতো বড় একজন মাদক সম্রাট হলেও সব সময় থাকতো ধরা ছোঁয়ার বাইরে। সব সরকারের আমলে রাজনৈতিক ছত্রছায়ায় তার ছিল এ আধিপত্য বিস্তার। তবে কখনো প্রশাসনের উপর মহলের চাপ পড়লে পালিয়ে যেত ভারতে আবার ভারতে চাপ পড়লে চলে আসতো বাংলাদেশে। দুই দেশে রয়েছে তার নাগরিকত্ব।
 এত ভয়ঙ্কর একজন মাদক সম্রাট প্রকাশ্যে রাজত্ব করলেও যেন আইনের লোকের কারো কোন মাথা ব্যথা ছিল না। তার মাদকের চালান আটক হলেও তাকে রক্ষা করতে কাগজ কলমে দেখানো হতো পরিত্যক্ত। এর পিছনে বাদশা ছিল কারো অর্থ বাণিজ্যের মাধ্যম আর কারো ক্ষমতার হাতিয়ার। তবে বছর ১০ আগে একবার পুলিশ তাকে আটক করলেও বিভিন্ন তদবিরে অবশেষে ছেড়ে দিতে বাধ্য হয়।
বেনাপোল পোর্টথানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, বাদশার বিরুদ্ধে গ্রেফতার পরওয়ানা জারী থাকায় তাকে ধরা হয়েছে। বুধবার দুপুরে যশোর আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।
এদিকে মাদক সম্রাট বাদশা এতো ভয়ঙ্কর যে স্থানীয় সংবাদকর্মীরাও তার বিরুদ্ধে লিখতে সাহস পান না। ছেড়ে দিতে হয় তাই পুলিশরাও ধরার ঝামেলায় যায় না। সম্প্রতি দেশে যে শীর্ষ মাদক ব্যবসায়ীদের তালিকা হয় সেখানে বাদশাকে গ্রেফতারের নির্দেশ জারি হয়। এসময় সে সীমান্ত পথে পালিয়ে যায় ভারতে। পরে আবার উপর থেকে নিচের মহল সবাইকে ম্যানেজ করে ফিরে আসে এলাকায়। তার এমন ক্ষমতার উৎস দেখে অবাক এলাকাবাসী। জীবনের ভয়ে মুখ খুলতে সাহস দেখায় না কেউ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com