বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

করোনা নেগেটিভ সাংবাদিকরা সংসদের বিশেষ অধিবেশনে প্রবে‌শের অনুম‌তি পা‌বেন

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৬৯৭ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

জাতীয় সংসদের ‘বিশেষ অধিবেশনে’ চলাকালীন সংবাদ সংগ্রহে সংসদ ভবনে প্রবেশের সুযোগ পাচ্ছেন সাংবাদিকরা। কিছু শর্ত মান‌তে হ‌বে,  সাংবাদিকদের করোনাভাইরাস পরীক্ষা করাতে হবে। ফলাফল নেগেটিভ আসলেই মিলবে সংসদ অধিবেশনে প্রবেশের অনুমতি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে এ বিশেষ অধিবেশন আহ্বান করা হয়েছে।

প্রসঙ্গত, গত ২১ অক্টোবর বিশেষ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। আগামী ৮ নভেম্বর এ অধিবেশন শুরু হবে। ৯ নভেম্বর স্মারক বক্তৃতা দেবেন রাষ্ট্রপতি। ওইদিন সাংবাদিকদের প্রবেশের সুযোগসহ কিছু গুরুত্বপূর্ণ অতিথিকে আমন্ত্রণ জানানো হবে। করোনাভাইরাস মহামারির মধ্যে সংক্রমণ ঠেকাতে এর আগে পরপর তিনটি অধিবেশনে সাংবাদিকদের প্রবেশ ছিল না।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক তারেক মাহমুদ সাংবাদিকদের বলেন, আগামী ৬ নভেম্বর সংসদের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের নমুনা সংগ্রহ করা হবে। যাদের ফলাফল পজিটিভ আসবে তারা বিশেষ অধিবেশনের খবর সংগ্রহ করতে সংসদ ভবনে প্রবেশ করতে পারবেন। সংসদ সচিবালয়ের উদ্যোগে এ টেস্ট করানো হবে। তিনি জানান, প্রতি গণমাধ্যম থেকে একজন করে সাংবাদিককে কোভিড-১৯ টেস্ট করার জন্য ৬ নভেম্বর সকাল ১০টায় সংসদের মিডিয়া সেন্টারে উপস্থিত থাকতে হবে। ৮ নভেম্বর কোভিড-১৯ পরীক্ষার রিপোর্ট দেয়া হবে। একদিনই নেগেটিভ রিপোর্ট পাওয়া সাংবাদিকদের ৯ নভেম্বরের অধিবেশন কাভার করার সংসদ পাস দেয়া হবে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com