মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১০ নভেম্বর থেকে সব জেলায় ই-পাসপোর্ট কার্যক্রম শুরু

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৭০৩ বার পঠিত

দেশের ৬৪টি জেলায় আগামী ১০ নভেম্বর থেকে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) কার্যক্রম চালু হবে বলে জানিয়েছে পাসপোর্ট অধিদফতর। বর্তমানে ৪৭টি জেলায় এ সেবার সম্প্রসারণ কাজ চলমান রয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১২তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি মো. শামসুল হক টুকুর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মো. আফছারুল আমীন, মো. হাবিবর রহমান, সামছুল আলম দুদু, কুজেন্দ্র লাল ত্রিপুরা, পীর ফজলুর রহমান, নূর মোহাম্মদ এবং সুলতান মোহাম্মদ মনসুর আহমদ অংশ নেন।

বৈঠকের শুরুতে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। বৈঠকে উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির আগে এবং চূড়ান্ত পরীক্ষার আগে ডোপ টেস্ট/বিশেষ স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করার সুপারিশ করা হয়। ইতোমধ্যে পুলিশ সদস্যদের ডোপ টেস্ট শুরু করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানানো হয়। এছাড়া বৈঠকে জানানো হয় ‘ডোপ টেস্ট বিধিমালা ২০২০’ প্রণয়নের কার্যক্রম চলমান রয়েছে।

বৈঠকে চলমান মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখাসহ দেশে কিশোর অপরাধ বৃদ্ধি পাওয়ায় কথিত কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণসহ তাদের সংশোধনের জন্য পদক্ষেপ নিতে সুপারিশ করা হয়। এছাড়া দেশের সব গাড়ি চালককে ডোপ টেস্টের আওতায় আনার সুপারিশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com