মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অসভ‌্যতার প‌রিচয় দি‌য়ে‌ছে ফ্রান্স :মুসলমান‌দের নিকট ক্ষমা চাই‌তে হ‌বে ম্যাক্রোঁকে

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২০
  • ৪০৩ বার পঠিত

ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম মহানগর সভাপতি জান্নাতুল ইসলাম বলেছেন, বাকস্বাধীনতার নামে ফ্রান্স ইসলামবিরোধী চরম অসভ্যতা দেখাচ্ছে এবং নোংরা খেলায় মেতে উঠেছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে নগরীর আগ্রাবাদ বাদামতলী চত্বরে আয়োজিত ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে প্রকাশ্যে ব্যঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

জান্নাতুল ইসলাম বলেন, ফ্রান্সের প্রেসিডেন্ট এর আগেও ইসলাম ধর্ম নিয়ে অবমাননাকর বক্তব্য দিয়েছেন। এসব উগ্র কর্মকাণ্ড প্রমাণ করে ফ্রান্স সরকার ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ফ্রান্স সরকারের বিরুদ্ধে অবস্থান নেয়া বিশ্বের মুসলমানদের নৈতিক ও ইমানি দায়িত্ব।তিনি বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানান।তিনি বাংলাদেশ সরকারকে সংসদে ফ্রান্সের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপনের দাবি জানান।বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন নগর সহ-সভাপতি আলহাজ মুহাম্মদ আবুল কাশেম মাতব্বর, নগর সেক্রেটারি আলহাজ আল মুহাম্মদ ইকবাল, যুগ্ম-সম্পাদক রেজাউল করীম রেজা, মাওলানা সানাউল্লাহ নুরী, মাওলানা মনসুরুল হক জিহাদী, ওলামা মাশায়েখ নেতা মাওলানা আমজাদ হোসাইন, মাওলানা মোসলেহ উদ্দিন, মাওলানা দিদারুল মাওলা, ইসলামী শ্রমিক আন্দোলন সভাপতি ওয়ায়েজ হোসেন ভূঁইয়া, যুবনেতা তাজুল ইসলাম শাহীন, মাওলানা তরিকুল ইসলাম, ছাত্রনেতা রিদুয়ানুল হক শামসী প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ফ্রান্স সরকার রাষ্ট্রীয়ভাবে পুলিশ পাহারায় মুহাম্মদ (সা.)-এর ব্যঙ্গচিত্র প্রদর্শন করে মুসলিম উম্মাহর কলিজায় আঘাত করেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাক্রোঁ ব্যঙ্গচিত্র প্রকাশ করে মুসলিমবিদ্বেষী হিসেবে পরিচয় দিয়েছে। অবিলম্বে ব্যঙ্গচিত্র প্রত্যাহার করে মুসলমানদের কাছে তাকে ক্ষমা চাইতে হবে।

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com