বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ক‌রোনায় মারা গে‌লেন ফ‌রিদপুর মধুখালী উপ‌জেলা চেয়ারম‌্যান

ফ‌রিদপুর প্রতি‌নি‌ধি:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৪৫৭ বার পঠিত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ফরিদপুরের মধুখালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মির্জা মনিরুজ্জামান বাচ্চু (৫৮)। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া অনেকের স্বজনরাও কাছে যান না। মরদেহ ফেলে চলে যান। এছাড়া সংক্রমণের ঝুঁকি থাকায় করোনায় মারা যাওয়া ব্যক্তির মরদেহ জনসমাগম ছাড়াই দাফন করা হয়। কিন্তু মির্জা মনিরুজ্জামান বাচ্চুর ক্ষেত্রে এসব নির্দেশনা-ভয় কাজে আসেনি। ভয় উপেক্ষা করে তার জানাজায় ঢল নামে মানুষের। হাজারো মানুষের চোখের জল, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় জানানো হয় তাকে।

ঢাকা থেকে বিশেষ অ্যাম্বুলেন্সযোগে বুধবার (২৮ অক্টোবর) দুপুরে মির্জা মনিরুজ্জামান বাচ্চুর মরদেহ মধুখালীর নিজ বাড়িতে এসে পৌঁছে। তাকে এক নজর দেখতে হাজারো মানুষ ভিড় করে বাড়িতে। সেখান থেকে বিকেল পৌনে ৪টার দিকে জানাজার জন্য মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নেয়া হয় তার মরদেহ।

সেখানে প্রিয় নেতার জানাজায় অংশ নিতে একে একে আসতে থাকে মানুষ। ঈদগাহ মাঠ ভরে গিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর দাঁড়িয়ে যান তারা। বাদ আসর জানাজা শেষে আখচাষী কলেজ সংলগ্ন কেন্দ্রীয় কবরস্থানে স্বাস্থ্যবিধি মেনে তার দাফন সম্পন্ন করা হয়।মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ১৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com