বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফেনীর আদাল‌তে ৮ শর্তে ব‌্যতিক্রম রায় দি‌লেন বিচারক

ফেনী সংবাদদাতা;
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২০
  • ৬২০ বার পঠিত

ভবিষ্যতে কখনও মাদক গ্রহণ, পরিবহন ও বিক্রয় না করাসহ ৮টি শর্তে মো. হেলাল (২৯) নামে মাদক মামলার এক আসামিকে কারাদণ্ডের বদলে সংশোধনের সুযোগ দিয়ে রায় ঘোষণা করেছে ফেনীর একটি আদালত।বুধবার ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন। প্রবিশনপ্রাপ্ত হেলাল ফেনীর সোনাগাজী উপজেলার মান্দারী গ্রামের নুর আলমের ছেলে।

পুলিশ ও আদালতের একটি সূত্র জানায়, চলতি বছরের ২৩ মার্চ সোনাগাজীর বগাদানা ইউনিয়নের পাইকপাড়া গ্রাম থেকে ৫০ গ্রাম গাঁজাসহ হেলালকে আটক করে পুলিশ।১৩ জুলাই সোনাগাজী থানা পুলিশের এসআই মোখলেছুর রহমান মামলাটি তদন্ত করে অভিযোগপত্র দাখিল করেন। ১৩ অক্টোবর আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের সময় আসামি অনুতপ্ত হয়ে মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন।

একইসঙ্গে ভবিষ্যতে কখনও মাদক গ্রহণ, পরিবহন ও বিক্রয় করবেন না মর্মে তার জবানবন্দিতে অঙ্গীকার করেন। পরবর্তীতে আদালত সোনাগজীর প্রবেসন কর্মকর্তাকে আসামির বিষয়ে অনুসন্ধানপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন। ২৭ অক্টোবর সোনাগাজী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাছির উদ্দিন বিস্তারিত প্রতিবেদন দাখিল করেন।

আদালতের বেঞ্চ সহকারী মো. জসিম উদ্দিন জানান, প্রবিশন পাওয়া আসামি পেশায় রাজমিস্ত্রী। আসামি তার বৃদ্ধ মা ও বাবার ভরণ-পোষণের দায়িত্ব পালন করে আসছেন। আসামির বিরুদ্ধে সাজা ঘোষণা হলে তার মা-বাবার ভরণ-পোষণ ও যত্নের সমস্যা সৃষ্টি হতে পারে। এসব দিক বিবেচনা করে বিচারক আসামিকে ৮ শর্তে এক বছরের জন্য দণ্ড ঘোষণা না করে প্রবিশন প্রদান করেন।

তিনি জানান, প্রবিশনের শর্তগুলোর মধ্যে আসামি কখনও মাদক গ্রহণ, সেবন ও বিক্রয় করবেন না। তিনি মাদক বিরোধী কার্যক্রমে ভূমিকা রাখবেন। সপ্তাহের প্রতি সোমবার প্রবিশন কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মাদক বিরোধী কার্যক্রমে অংশ নেবেন। মুক্তিযুদ্ধ ও দেশপ্রেমের বিষয়ে মানুষকে উদ্বুদ্ধ করবেন। মা-বাবার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com