মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সি‌লেট-বগুড়া-ময়মন‌সিং‌হে দুদ‌কের অ‌ভিযান

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২০
  • ৬৭২ বার পঠিত

দে‌শের পৃথক তিনটি এলাকায় অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।দুদক সূত্র জানায়, সিলেটে রাস্তা মেরামতের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য প্রধান প্রকৌশলী, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকা বরাবর পত্র প্রেরণ করা হয়েছে।

বগুড়ায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। দুদক বগুড়া জেলা কার্যালয় হতে ধুনট উপজেলায় আজ (২৮ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়। সরেজমিন অভিযানে দুদক টিম ধুনট উপজেলার সোনামুয়া হাট থেকে হাসাপোটল গ্রাম পর্যন্ত নির্মিত ১ দশমিক ৭৭ কিলোমিটার দৈর্ঘ্যের সড়কের মান খতিয়ে দেখে।

এছাড়া ময়মনসিংহ পাসপোর্ট অফিসে গ্রাহক ভোগান্তি, হয়রানি ও পাসপোর্ট ফরম গ্রহণ হতে পাসপোর্ট প্রদানের বিভিন্ন স্তরে বাড়তি অর্থ আদায়ের একাধিক অভিযোগে এবং চট্টগ্রামের বোয়ালখালীতে নামজারি ও অন্য সেবা প্রদানে অবৈধ অর্থ আদায়ের অভিযোগে যথাক্রমে সমন্বিত জেলা কার্যালয়, ময়মনসিংহ এবং সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ হতে ২টি পৃথক অভিযান পরিচালিত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com