মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৪ কোটি ২৯ লাখ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬৬৪ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

বিশ্বজুড়ে তাণ্ডব চালি‌য়ে যা‌চ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতিমধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে। সারাবিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা চার কোটি ২৯ লাখ ছাড়িয়েছে। রোববার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস এ তথ্য জানিয়েছে।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে আরো বলা হয়েছে, করোনাভাইরাসে এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৪ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৫১৭ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৫৪ হাজার ৭৭০ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ১৬ লাখ ৬৭ হাজার ১২৫ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ১ লাখ ৩ হাজার ৬২২ জন করোনারোগী, যাদের মধ্যে ৭৭ হাজার ১৭১ জনের অবস্থা আশঙ্কাজনক।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৮৮ লাখ ২৭ হাজার ৯৩২ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৮ লাখ ৬৩ হাজার ৮৯২ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৩ লাখ ৮১ হাজার ২২৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৪ লাখ ৯৭ হাজার ১৬৭ জন ও স্পেনে পঞ্চম সর্বোচ্চ ১১ লাখ ১০ হাজার ৩৭২ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com