মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শেখ হাসিনার সম‌য়ে রাষ্ট্রে গুন্ডামি-মাস্তানি চলবে না : সেলিম মাহমুদ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০
  • ৬০২ বার পঠিত
ছ‌বি: সংগৃ‌হিত

সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে কর্তৃক নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় সরকারের তাৎক্ষণিক পদক্ষেপ প্রসঙ্গে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, এ ঘটনায় প্রমাণিত হয়েছে শেখ হাসিনার রাষ্ট্রে মাস্তানির কোনো জায়গা নেই। এটি কোনো নতুন ঘটনা নয়।তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার প্রতিটি পদক্ষেপেই বারবার প্রমাণিত হচ্ছে, এই রাষ্ট্রে নাগরিকদের নিরাপত্তা রয়েছে। কেউ নাগরিকদের ওপর কোনো অন্যায় করে পার পাবে না। শেখ হাসিনার বাংলাদেশে কোনো গুন্ডামি-মাস্তানি চলবে না।সোমবার (২৬ অক্টোবর) এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ড. সেলিম মাহমুদ।

তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা এদেশে বিচারহীনতার ব্যবস্থার বিপরীতে প্রকৃত আইনের শাসন প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রনায়ক শেখ হাসিনা প্রমাণ করেছেন, বাংলাদেশে কেউই আইনের ঊর্ধ্বে নয়। তিনি এটি বুঝিয়ে দিয়েছেন।

সেলিম বলেন, দুষ্টের দমনের জন্য রাষ্ট্রের ‘কোয়ার্সিভ পাওয়ার’ ব্যবহারের প্রয়োজন রয়েছে। বঙ্গবন্ধু হত্যার পর থেকেই খুনিচক্র এবং তাদের সুবিধাভোগীরা এদেশে বিচারহীনতা প্রতিষ্ঠা করেছিল। বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুকন্যার শাসনামলে কোনো অপরাধীকে কখনোই প্রশ্রয় দেয়া হয়নি। বরং দলমত নির্বিশেষে যে-ই অপরাধ করেছে, তারই বিচার হয়েছে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, হাজী সেলিমের ছেলের ঘটনাটি গুন্ডা-মাস্তানদের জন্য আরেকটি পরিষ্কার বার্তা যে, রাষ্ট্রনায়ক শেখ হাসিনা আইনের শাসনে বিশ্বাসী। এই রাষ্ট্রে কোনো গুন্ডামি-মাস্তানির সুযোগ নেই। সকল গুন্ডামি-মাস্তানির বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্র সক্রিয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com