রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে মলম ও অজ্ঞান পা‌র্টির ৫ সদস‌্য গ্রেফতার

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : সোমবার, ২৬ অক্টোবর, ২০২০
  • ৪৭৬ বার পঠিত

রাজধানীর পল্টন থানা এলাকা থেকে মলম ও অজ্ঞান পার্টির ০৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপি ডিবি’র সাইবার এন্ড স্পেশাল ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-মোঃ আবুল কাসেম, মোঃ শুকুর আলী,  মোঃ মাসুম মোল্লা, মোঃ শওকত আলী ও মোঃ নীরব।ডিবি সূত্রে জানা যায়, ২৪ অক্টোবর, ২০২০ সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে পল্টন থানাধীন বঙ্গবন্ধু স্টেডিয়ামের ৪ নং গেটের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।এ সময় তাদের হেফাজত হতে ১৪ পিচ নেশা জাতীয় নকটিন ৫ এমজি ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরো জানা যায়, গ্রেফতারকৃতরা নকটিন ট্যাবলেট পানীয়, জুস, শরবত ও অন্যান্য পানীয়ের সাথে মিশিয়ে রাস্তায় চলাচলরত লোকজনকে কৌশলে পান করায়। ঐ পানীয়, জুস বা শরবত পান করার পর লোকজন  অচেতন হয়ে পড়লে তাদের সর্বস্ব কেড়ে নেয়। সুত্র: ডিএম‌পি নিউজ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com