শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

না‌টো‌রে ভ‌্যানচালক‌কে হত‌্যা ক‌রে অ‌টো ছিনতাই‌য়ের ঘটনায় গ্রেফতার ২

না‌টোর সংবাদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩৮২ বার পঠিত

নাটোরের সিংড়ায় প্রতিবন্ধী ভ্যানচালককে হত্যা করে অটোভ্যান ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত ভ্যান ও ভ্যানের চারটি ব্যাটারি। গ্রেফতারকৃতরা হলেন, সিংড়া উপজেলার হাতিয়ানদাহ আক্কাস আলীর ছেলে রিপন হোসেন ও শুকুর প্রামাণিকের ছেলে দুলাল প্রামাণিক।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, সিংড়া উপজেলার হাতিয়ানদাহ এলাকার রিপন, দুলাল ও মামুন গত মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় হাতিয়ানদাহ বাজার থেকে মঠগ্রামে যাওয়ার জন্য শারীরিক প্রতিবন্ধী বিদ্যুতের ভ্যানে যাত্রীবেশী উঠে। এরপর রাত ৮টা পর্যন্ত বিভিন্ন স্থানে ঘুড়িয়ে গাংগইল এলাকায় বিদ্যুতকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার করে। পর ধানক্ষেতে লাশ ফেলে দিয়ে ভ্যান নিয়ে পালিয়ে যায়। বুধবার (২১ অক্টেবর) সকালে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

পুলিশ সুপার বলেন, ছিনতাইয়ের পর অটোভ্যানের চারটি ব্যাটারি চয় হাজার ৪০০ টাকায় বিক্রি করে শহরের ভবানীগঞ্জ মোড়ের নূরে আলমের ভাঙারির দোকানে। পুলিশ শুক্রবার (২৩ অক্টোবর) সকালে আলম ভাঙারির দোকান থেকে ভ্যানের ব্যাটারি উদ্ধার করে। এরপর শুক্রবার দুপুরে সদর উপজেলার ধরাইলে পরিত্যক্ত অবস্থায় ভ্যানটি উদ্ধার করে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় হত্যার সঙ্গে জড়িত রিপন ও দুলালকে গ্রেফতার করে পুলিশ। তবে অপর অভিযুক্ত মামুন নারায়ণগঞ্জে পালিয়ে গেছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, এই ঘটনায় ২১ অক্টোবর রাতে নিহতের বাবা মির্মুল কুমার সরকার অজ্ঞাতদের বিরুদ্ধে মামলা করলেও এই মামলায় রিপন, দুলাল, মামুন ও ভাঙারি নূরে আলমকে অভিযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com