রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

‌টেকনা‌ফে বি‌জি‌বির অ‌ভিযা‌নে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কক্সবাজার সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
  • ৩২২ বার পঠিত

কক্সবাজারের টেকনাফে বিজিবি অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। শনিবার (২৪ অক্টোবর) দুপুরে এক মেইল বার্তায় এ তথ্যটি নিশ্চিত করেছেন টেকনাফ বিজিবির ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফের ছ্যুরিখাল এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে। তাই প্রচণ্ড ঝড় ও ভারি বর্ষণের মধ্যেও বিজিবি অবস্থান নেয়। পরে ভোররাতে নাইট ভিশন ডিভাইস দ্বারা কয়েকজন দুষ্কৃতকারী ব্যক্তিকে ছ্যুরিখাল সংলগ্ন লবণের মাঠ দিয়ে প্রবেশ করতে দেখে। তখনই টহলদল অবৈধ অনুপ্রবেশকারীদের ধরার জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে দ্রুত অনুপ্রবেশকারীরা পালিয়ে যায়।
এরপর টহলদল লবণ মাঠ তল্লাশি করে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেলে যাওয়া একটি পলিথিনের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com