বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ময়মন‌সিং‌হে প‌রিবা‌রের সদস‌্যদের অচেতন করে কিশোরীকে ধর্ষণ : র‌্যা‌বের হা‌তে গ্রেফতার ধর্ষক

ময়মন‌সিংহ সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২০
  • ৫৪১ বার পঠিত

ময়মনসিংহ সদর উপজেলায় পরিবারের সবাইকে অচেতন করে এক কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত জাকারিয়াকে (২০) গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোরে সদর উপজেলার দাঁপুনিয়া বাজারের গাঘড়া মধ্যপাড়া থেকে তাকে গ্রেফতার করে র‌্যাব-১৪। জাকারিয়া সদর উপজেলার চর হাঁসাদিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে। ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।এর আগে সোমবার (১৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চর হাঁসাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরদিন রাতে এলাকাবাসী ওই কিশোরীকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

১৪ সিনিয়র এএসপি জুনাইদ আফ্রাদ বলেন, সোমবার রাতে জাকারিয়া চারটি দই নিয়ে ওই বাড়িতে আসে। তিনি এর সঙ্গে চেতনানাশক মিশিয়ে ওই কিশোরী, কিশোরীর নানি ও তার ছোট বোনকে খেতে দেয়।দই খাওয়ার পর একে একে সবাই অচেতন হতে থাকেন। পরিবারের সবাই অচেতন হলে কি‌শো‌রি‌কে ধর্ষণ ক‌রে পা‌লি‌য়ে যায় ধর্ষক জাকা‌রিয়া। এএসপি জুনাইদ আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরিবারের সবাইকে অচেতন করে কিশোরীকে ধর্ষণের কথা স্বীকার করেছে সে। তাকে সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com