মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চুয়াডাঙ্গা সীম‌া‌ন্তে হত‌্যার ৪‌ দিন পর গরু ব‌্যবসায়ীর লাশ ফেরত দিল বিএসএফ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৩৯৫ বার পঠিত
ভারতীয় সীমান্তরক্ষী

চুয়াডাঙ্গায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত বাংলাদেশি গরু ব‌্যবসা‌য়ি অমেদুল ইসলামের লাশ চারদিন পর ফেরত দিয়েছে বিএসএফ ও ভারতীয় পুলিশ।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় জেলার দর্শনার জয়নগর চেকপোস্টের শূন্যরেখায় লাশ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের ৮৯ নম্বর মেইন পিলারের কাছে ভারতের মালুয়াপাড়া বিএসএফ সদস্যরা ওমেদুল ইসলামকে গুলি করে হত্যা করে। তার লাশের ময়নাতদন্ত ও আইনগত প্রক্রিয়া শেষে বুধবার সন্ধ্যায় ভারতের গেদে পুলিশ ও বিএসএফ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ এবং বিজিবির কাছে লাশ হস্তান্তর করে।দর্শনা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও দর্শনা বিজিবি ক্যাম্পের ইনচার্জ আব্দুল বারেক লাশ গ্রহণ করেন।

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর রাতে চুয়াডাঙ্গার ঠাকুরপুর গ্রামের বেশ কয়েকজন গরু নিয়ে বাংলাদেশে প্রবেশের সময় বিএসএফের একটি টহল দল তাদের লক্ষ করে গুলি করলে মারা যায় ও‌মেদুল। পরে লাশ উদ্ধার করে নিয়ে যায় বিএসএফ সদস্যরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com