মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় ৪ খুনের ঘটনায় আ‌রোও তিনজন‌কে গ্রেফতার ‌ক‌রে সিআই‌ডি

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বুধবার, ২১ অক্টোবর, ২০২০
  • ৫৪১ বার পঠিত
সাতক্ষীরায় একই প‌রিবা‌রের ৪ জন‌কে খুন ক‌রে আপন ছোট ভাই

ফলআপ

সাতক্ষীরার কলারোয়ায় চাঞ্চল্যকর চার খুন (স্বামী-স্ত্রী ও দুই সন্তান) মামলায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে সিআইডি। মঙ্গলবার সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। এনিয়ে নৃশংস এই হত্যা মামলায় নিহত শাহিনুর রহমানের ভাই রায়হানুল ইসলামসহ চারজনকে গ্রেপ্তার করা হলো।

গ্রেপ্তাররা হলো- কলারোয়া উপজেলার খলসি গ্রামের আব্দুস সামাদের ছেলে আব্দুর রাজ্জাক (২৮), আবুল কাশেমের ছেলে আব্দুল মালেক (৩৫) ও একই গ্রামের আসাদুল ইসলাম (২৭)। এদের মধ্যে রাজ্জাক ও মালেক নিহত শাহিনুরের নিকট প্রতিবেশী এবং আসাদুল ইসলাম নিহত শাহিনুরের হ্যাচারির কর্মচারী বলে জানা গেছে।সাতক্ষীরা সিআইডি’র এসপি আনিছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ১৫ অক্টোবর ভোর রাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের শাহাজান আলীর ছেলে মৎস্য হ্যাচারী মালিক শাহিনুর, তাঁর স্ত্রী সাবিনা খাতুন, ছেলে সিয়াম হোসেন মাহী ও মেয়ে তাসনিম সুলতানাকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় ঘাতকদের হাত থেকে জীবনে বেঁচে যায় তাদের চার মাসের শিশু কন্যা মারিয়া সুলতানা। যার দায়িত্বভার নিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। তিনি ওই শিশুর চিকিৎসা ও বেড়ে ওঠার সব ব্যয়ভার বহন করবেন বলে ঘোষণা দিয়েছেন। শিশুটি বর্তমানে হেলাতলা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা ইউপি সদস্য নাসিমা খাতুনের হেফাজতে রয়েছে।

হত‌্যার রহস‌্য উৎঘাটন ও হত‌্যার কারন সম্পর্ক‌ে বিস্তা‌রিত প‌রে জানা‌নোর কথা ব‌লেন সিআই‌ডি কর্মকর্তা  ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com