বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা দাউদকান্দি উপজেলা পরিষদসহ ১০ ইউনিয়নের উপনির্বাচন আজ

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ৪২৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন ২০ অক্টোবর। এছাড়াও একই দিনে জেলার ৭টি উপজেলার ১০টি ইউনিয়নের উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও নির্বাচন কমিশন। জেলা প্রশাসন ২৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ ও র‌্যাব নিয়োজিত করেছে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচনে ১০২টি কেন্দ্রে ভোটগ্রহণের জন্য ২ হাজার ১৮০ জন প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার নিয়োজিত করা হয়েছে।

এছাড়া ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং পর্যাপ্ত পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য নিয়োজত রয়েছে। দাউদকান্দি উপজেলায় মোট ২ লাখ ৭৩ হাজার ৫০১ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৩৭ হাজার ৫৫৩ জন এবং নারী ভোটার ১ লাখ ৩৫ হাজার ৯৪৮ জন।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আ.লীগ থেকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মো. আলী সুমন (নৌকা) ও বিএনপির সাইফুল আলম ভূঁইয়া (ধানের শীষ)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার ও বিএনপি মনোনীত ফরিদা ইয়াসমিন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে লড়াইয়ে আছেন ৪ জন প্রার্থী।

তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান আমানুল্লাহ এসডু (চশমা প্রতীক), বিল্লালুর রশিদ দোলন (টিয়া পাখি), তারিকুল ইসলাম (তালা) এবং বিএনপির রুহুল আমিন।

এদিকে একই দিনে জেলার ৭টি উপজেলার ১০টি ইউনিয়নের উপ-নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলা ওয়ারী ইউনিয়নগুলো হচ্ছে- বরুড়া উপজেলার আদ্রা, পয়ালগাছা ও আড্ডা।

নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন- আ.লীগ থেকে বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মো. আলী সুমন (নৌকা) ও বিএনপির সাইফুল আলম ভূঁইয়া (ধানের শীষ)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার ও বি’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com