সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

মিরপুর থানা পু‌লি‌শের অ‌ভিযা‌নে ৫ টি চোরাই মোটরসাই‌কেল উদ্ধারসহ গ্রেফতার ৩

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩১৯ বার পঠিত
উদ্ধার হওয়া ৫ টি চোরাই মটর সাই‌কেল

ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর থানা পুলিশ দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই ০৫ (পাঁচটি) মোটর সাইকেল ‍উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে। গ্রেফতার আসা‌মিরা হল  জসীম ওরফে সোহাগ (৩২), সাগর (২৫) ও শাহআলম (৪০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান জানান, গত ১৫ অক্টোবর সকাল পৌনে ৮টায় জসীমকে একটি চোরাই মোটসাইকেলসহ (লাল ফ্রেজার) মিরপুর-১০ নম্বর গোল চত্বর থেকে গ্রেফতার করা হয়।তার দেয়া তথ্যমতে, ওইদিন বিকেল সাড়ে ৪টায় নোয়াখালীর চাটখিল থানা এলাকা থেকে একটি চোরাই (লাল পালসার) মোটরসাইকেলসহ সাগরকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, জসীম ঢাকার বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে সাগরের নিকট বিক্রি করতেন।

ওসি মোস্তাজিরুর রহমান জানান, জসীম ও সাগরের দেয়া তথ্যের ভিত্তিতে শনিবার (১৭ অক্টোবর) ঢাকার কেরানীগঞ্জ এলাকা থেকে ২ (দুটি) চোরাই (হিরো হোন্ডা হাঙ্ক ও সুজুকি ইয়ট) মোটরসাইকেলসহ শাহআলমকে গ্রেফতার করা হয়।গ্রেফতার শাহআলমকে জিজ্ঞাসাবাদ করে মিরপুর মডেল থানাধীন একটি গ্যারেজ থেকে আরও একটি চোরাই (নীল রঙের জিক্সার) মোটরসাইকেল ‍উদ্ধার করা হয়।গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com