মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাতক্ষীরায় একই প‌রিবা‌রের ৪ জ‌নকে হত‌্যার রহস‌্য উৎঘাটন হয়‌নি: গ্রেফতার ১

সাতক্ষীরা সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৫২২ বার পঠিত
সাতক্ষীরায় একই প‌রিবা‌রের ৪ জন‌কে খুন ক‌রে আপন ছোট ভাই

জমি নিয়ে বিরোধ, মাদকের বিরুদ্ধে অবস্থান নাকি পারিবারিক দ্বন্দ্ব কোনটির কারণে সাতক্ষীরার কলারোয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে নৃশংস এ হত্যাযজ্ঞ। এটির এখনও কোনো মোটিভ উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মা-বাবা, ভাই-বোনকে হত্যার পর ছয় মাস বয়সী শিশু মারিয়াকে ফেলে রাখা হয় মায়ের লাশের পাশে। সেখান থেকেই অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে।এদিকে, শুক্রবার বেলা ৩টার দিকে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার দেখিয়ে স্বপরিবারে নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে আদালতে পাঠিয়েছে সিআইডি পুলিশ। তাকে দশ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে।

এর আগে বৃহস্পতিবার ভোররাতে কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামের মাছের ঘের ব্যবসায়ী শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩০), বড় ছেলে সিয়াম হোসেন (৯) ও মেঝো মেয়ে তাসমিন সুলতানাকে (৬) ঘরের মধ্যে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকাণ্ডের সময় একই সঙ্গে থাকা ছয় মাস বয়সী ছোট মেয়ে মায়িরা সুলতানা সৌভাগ্যক্রমে খুনিদের হাত থেকে রক্ষা পায়।

সাতক্ষীরা সিআইডি পুলিশের বিশেষ পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, এ হত্যাকাণ্ডের ঘটনায় এখনও বিস্তারিত বলার মতো কিছু হয়নি। তবে এ মামলায় নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলামকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার বেলা ৩টার দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। হত‌্যা কা‌ন্ডের বিষ‌য়ে এখনও সুস্পষ্ট কিছুই জানা যায় নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com