বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মাস্ক ছাড়া জনসম্মুখে রানী দ্বিতীয় এলিজাবেথ

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪৩৮ বার পঠিত

করোনা ভাইরাসের কারণে মার্চে ব্রিটেনে লকডাউন শুরুর পর থেকে জনসম্মুখে দেখা যায়নি রানি দ্বিতীয় এলিজাবেথকে। প্রায় ৬ মাস পর অবশেষে তাকে দেখা গেল জনসম্মুখে। তবে মাস্ক ছাড়া।

৯৪ বছর বয়সী এই রানি প্রিন্স উইলিয়ামের সাথে পোর্টন ডাউনের ডিফেন্স সাইন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি পরিদর্শনে গিয়েছিলেন। সেখানেই তার ও উইলিয়ামের কিছু ছবি সামনে এনেছে সিএনএন। ছবিগুলোতে দুজনের কারো মুখেই মাস্ক দেখা যায়নি। যদিও সামাজিক দূরত্ব বজায় রাখার যে নিয়ম আছে তা তারা বজায় রাখছিলেন।

ইনডোর প্রোগ্রামগুলোতে, যেখানে সামাজিক দূরত্ব বজায় রাখা কষ্টসাধ্য এবং যেখানে নিয়মিত দেখা হয় না এমন মানুষদের সাথে দেখা হওয়ার সম্ভাবনা থাকে এ ধরনের অনুষ্ঠানে যাওয়ার জন্য মাস্ক পরার পরামর্শ দিয়ে রেখেছে যুক্তরাজ্য সরকার।

বাকিংহাম প্যালেস বলছে, রানি তার নিজস্ব চিকিত্সক এবং বিজ্ঞানীদের পরামর্শে মাস্ক না পরার সিদ্ধান্ত নিয়েছেন। মিলিটারি রিসার্চ প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের কোভিড-১৯ মহামারি মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।লকডাউনের সময়টা রানি তার স্বামী প্রিন্স ফিলিপের সাথে উইন্ডসের রাজপ্রাসাদে কাটিয়েছেন। এই সময় তিনি অনলাইনের মাধ্যমে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com