বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

দেড়মাস আটকে রেখে ১২ বছ‌রের শিশু‌কে ধর্ষণ: র‌্যাবের অ‌ভিযা‌নে ৪ ধর্ষক গ্রেফতার

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৭২৪ বার পঠিত
র‌্যা‌বের হা‌তে আটক ৪ ধর্ষক

টানা ৩৬ ঘণ্টা অভিযান চালিয়ে কক্সবাজার থেকে বার বছ‌রের এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব। শিশুটিকে গত দেড়মাস ধরে আটকে রেখে ধর্ষণ করে আস‌ছিল চার পাষণ্ড।শুক্রবার (১ অক্টোবর) রা‌তে  তথ্যটি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব-৭ এর সহকারি পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।

তিনি জানান, কক্সবাজারের কস্তুরাঘাট ও খুরুশকুল এলাকায় অভিযান চালিয়ে মেয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময়  ঘটনার মূল নায়ক ও তার তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।  শিশুটির মা অভিযোগ করেন গত ১ সেপ্টেম্বর শাহাবদ্দিন ও তার তিন সহযোগী মিলে তার মেয়েকে অপহরণ করে প্রায় দেড় মাস যাবত অজানা স্থানে আটকে রেখে ধর্ষণ করছে। অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৭ ঘটনার সত্যতা যাছাই এবং আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে।

একপর্যা‌য়ে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তারা কক্সবাজার সদর থানা এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল থেকে শুক্রবারি ভোর পর্যন্ত টানা ৩৬ ঘণ্টা অভিযানে ভিকটিমকে উদ্ধার এবং প্রধান আসামি  শাহাবউদ্দীনসহ অপর তিন সহযোগীকে গ্রেফতার করা হয়।

সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন বলেন, ‘আসামিরা বারবার তাদের অবস্থান পরিবর্তন করায় অভিযানটি ছিল কষ্টসাধ্য। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় আসামিরা কক্সবাজার সদর থানার কস্তুরা ঘাট এলাকায় অবস্থান করছে। এ তথ্যের ভিত্তিতে গতকাল রাতে অভিযান শুরু হয়।র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রধান আসামি মো. শাহাব উদ্দিনকে গ্রেফতার করে। পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে অপর তিন সহযোগীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসা‌মি‌দের কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com