বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লায় তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, তিন কিশোর গ্রেফতার

আর. সাইফ
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ৩৮৭ বার পঠিত

কুমিল্লার আদর্শ সদর উপজেলার বলরামপুরে পুকুরে বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছে তৃতীয় শ্রেণির এক ছাত্রী।এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষক এবং তার দুই সহযোগীসহ তিনজনের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন। পরে অভিযান চালিয়ে তিন কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে ডাক্তারি পরীক্ষা শেষে সন্ধ্যায় ২২ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে ভুক্তভোগী শিশু।

জানা যায়, বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আদর্শ সদর উপজেলার ৩নং দুর্গাপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের এক শিশু বড়শি দিয়ে মাছ ধরার জন্য বাড়ির পাশের পুকুরে যায়।এ সময় শিশুটিকে ১০ টাকার প্রলোভন দেখিয়ে একটি সবজি জমির ঝোপে নিয়ে ধর্ষণ করে একই গ্রামের এক কিশোর (১৬)। ধর্ষণে সহায়তা করে সদর দক্ষিণ উপজেলার জয়পুর গ্রামের আরও দুই কিশোর। এ ঘটনায় বৃহস্পতিবার মামলা দায়েরের পর তিন কিশোরকে গ্রেফতার করে পুলিশ।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. আনোয়ারুল হক বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে সন্ধ্যায় শিশুটি আদালতে ২২ ধারায় জবানবন্দি দিয়েছে। তিন কিশোরকে গ্রেফতার করা হয়েছে। তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com