বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৪৩৬ টি পাসপোর্ট, নকল সীলমোহর ও নগদ অর্থসহ দালাল চ‌ক্রের ৪ জন‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব ১১

আবদুর রহমান সাঈফ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০
  • ৩৯৬ বার পঠিত

র‌্যাব-১১ এর সিপিসি-২ কুমিল্লা শহরের বিভিন্ন স্থান থেকে পাসপোর্ট দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে। এ সময় র‌্যাব বিপুল পরিমাণ পাসপোর্ট, নকল সীলমোহর ও নগদ অর্থ উদ্ধার করেছে।
র‌্যাব জানায়, র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দলগোপন সংবাদের ভিত্তিতে ১৪ অক্টোবর বিকালে কুমিল্লা জেলার কোতয়ালি থানাধীন মনোহরপুর এবং নোয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে পাসপোর্ট দালাল চক্রের চারজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো- কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকার মৃত আব্দুল মতিন খাঁনের ছেলে মোঃ আতিক খাঁন (৩৫), নোয়াপাড়া গ্রামের মৃত লাল মিয়া মেম্বারের ছেলে মোঃ ইকবাল হোসেন (৫০), বুড়িচং থানার গণেশপুর গ্রামের মৃত আফিল উদ্দিনের ছেলে মোঃ আবুল কালাম আজাদ (৪৮) এবং কুমিল্লার নোয়াপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে কাজী মিনহাজ উদ্দিন @ মিনু (৩০)। এ সময় গ্রেফতারকৃত আসামীদের দখল থেকে মোট ৪৩৬ (চারশত ছয়ত্রিশ) টি পাসপোর্ট, নগদ ১,৪৪,০০০/- (এক লক্ষ চুয়াল্লিশ হাজার) টাকা এবং পাসপোর্ট তৈরীর বিপুল পরিমাণ কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে গ্রেফতারকৃত আসামীরা সকলেই পাসপোর্ট দালাল চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তারা দীর্ঘদিন যাবৎ পাসপোর্ট তৈরী করে দেওয়ার নাম করে ভূক্তভোগী লোকজনের নিকট থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে আসছিল বলে স্বীকার করে। তাদের কাছে টাকা জমা দিলে তারা নকল সীলমোহর ব্যবহার করে প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে সকল কার্যক্রম সম্পন্ন করে পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহ করে সরবরাহ করে আসছিল। এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণপ্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com