বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নব্য জেএমবির ৬ সদস্য গ্রেফতার : চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা

‌নিজস্ব সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৫০২ বার পঠিত

চট্টগ্রাম নগরের পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনায় নব্য জেএমবির ৬ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) ভোরে লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

গত ২৮ ফেব্রুয়ারি রাতে নগরের ২ নম্বর গেটে পুলিশ বক্সে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে সার্জেন্ট আরাফাতুর রহমান, সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মো. আতিকসহ ৫ জন আহত হন। এর আগে এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। নতুন ৪ জনসহ গ্রেফতার ১০ জনের সবার বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায়।

গ্রেফতার জেএমবির সদস্যরা হলেন- মহিদুল আলম (২৪), জহির উদ্দিন (২৮), মাঈন উদ্দিন (২০), আবু সাদেক (১৯), রহমত উল্লাহ ওরফে আকিব (২৪) ও আলাউদ্দিন (২৩)।এর আগে গত মে মাসে এ ঘটনায় সম্পৃক্ত থাকার দায়ে সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাদুরপাড়া এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে মো. সাইফুল্লাহ (২৪), দক্ষিণ মারফলা এলাকার মনির আহমদের ছেলে মো. এমরান (২৫) ও উত্তর ঢেমশা মাইজপাড়া এলাকার মহরম আলীর ছেলে মো. আবু সালেহকে (২৫) গ্রেফতার করেছিল পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com