বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

শেরপু‌রে সেনা সদস্যের বিরু‌দ্ধে ধর্ষ‌ণের মামলা

শেরপুর সংবাদদাত‌া:
  • আপডেট টাইম : বুধবার, ১৪ অক্টোবর, ২০২০
  • ৩৩২ বার পঠিত

শেরপুরে এবার সেনা সদস্য কর্তৃক এক শিক্ষার্থীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ২৮৪ সূত্রে জানা গেছে ধর্ষিতা কিশোরী পৌর শহরের ঢাকলহাটিতে তার পরিবারের সাথে বসবাস করে আসছিল। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী।

এমতাবস্থায় সদর উপজেলার দিকপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে সেনা সদস্য মোঃ পারভেজ (২৫) এর সাথে মুঠোফোনে পরিচয় হয় ভিকটিম কিশোরীর। মুঠোফোনে কথাবার্তার এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

গত ১১ অক্টোবর সেনা সদস্য পারভেজ ওই কিশোরীকে বিয়ের প্রলোভনে বাড়ি থেকে ডেকে নেয় এবং স্বামী-স্ত্রীর পরিচয়ে বিকেল ৩ টায় পৌর শহরের গৌররিপুরে একটি বাড়িতে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ভয়ভীতি দেখিয়ে ধর্ষন করে। এবিষয়ে মামলার বাদী পক্ষের আইনজীবি ও মানবাধীকার কর্মী এড. আলমগীর কিবরিয়া কামরুল বলেন, ভিকটিম দরিদ্র পরিবারে হওয়ায় এই ধর্ষনের বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য একটি মহল কাজ করছে। ভিকটিমের পরিবারটি অসহায়ের মত দ্বারে দ্বারে বিচারের আশায় ঘুরছিল। এক পর্যায়ে আমি তাদের আইনি সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করেছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com