মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ব‌রিশা‌লে তৃতীয় লিঙ্গের ব্যক্তির সাথে আইনজী‌বির জোরপূর্বক যৌন সম্পর্ক

ব‌রিশাল সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
  • ৪১৪ বার পঠিত
অ‌ভিযুক্ত আইনজী‌বি শামসুল হক

বরিশালে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির সাথে জোরপূর্বক যৌন সম্পর্ক করার অভিযোগে সামসুল হক নামে এক আইনজীবীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সু‌ত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বরিশাল কোতোয়ালী থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী।পরে রাত সাড়ে ৩টার দিকে ওই আইনজীবীকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত সামসুল হক বরিশাল আইনজীবী সমিতির সিনিয়র সদস্য। মামলার এজাহারে উল্লেখ করা হয়, জমি কেনা-বেচার সূত্র ধরে ৭ থেকে ৮ মাস আগে দু’জনের পরিচয় হয়। ঘনিষ্ঠতার এক পর্যায়ে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির সাথে জোরপূর্বক যৌনসম্পর্ক করেন আইনজীবী সামসুল হক।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফজলুল হক জানান, ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, আইনজীবী সামসুল হককে আদালতে সোপর্দ করা হলে অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বিচারক মারুফ আহমেদ অভিযুক্ত আইনজীবীকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com