বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঢাকায় ভূ‌মিকম্প : রিখটার স্কে‌লে ৫ দশ‌মিক ৪ মাত্রার কম্পন

আবদুর রহমান সাইফ:
  • আপডেট টাইম : রবিবার, ১১ অক্টোবর, ২০২০
  • ৪০০ বার পঠিত

হঠাৎ মৃদু ভূমিকম্পে কেঁপে উঠে রাজধানী ঢাকা। শনিবার (১০ অক্টোবর) রাত ১১টা ৩৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের পর তাৎক্ষণিকভাবে কোথায়ও কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।আবহাওয়া অধিদফতরের এক কর্মকর্তা জানান, ভারতে মূল কম্পন অনুভূত হয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভারতের মইরাং নামক স্থান। যা বাংলাদেশ থেকে ৪০৫ কিলোমিটার দূরে। আমাদের কম্পন অনুভূত হয়েছে মাত্র ১৫ সেকেন্ড। এটি মৃদু মাত্রার কম্পন।

এর আগে, ২৫ মে সর্বশেষ বাংলাদেশে ভূমিকম্প অনূভুত হয়। ওইদিন মাত্রা ছিল ৫ দশমিক ১। উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুর।এদিকে ভারতে গত কয়েকদিন ধরেই মৃদু ভূমিকম্প হচ্ছে। ভারতীয় গণমাধ্যমগুলো থেকে জানা যায়, গত বৃহস্পতি, শুক্র এবং আজ শনিবার দেশটি ভূমিকম্পে কেঁপে ওঠে। এদিন ভারতের স্থানীয় সময় সকাল ৬টা ১০ মিনিটে মৃদু কম্পন অনুভূত হয় মিজোরামে। একই দিনে মহারাষ্ট্রেও কম্পন অনুভূত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com