মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিভিন্ন জেলায় ফের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৬৮ বার পঠিত

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী ও বিভিন্ন জেলায় ফের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি মোকাবিলায় রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

রবিবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসায় লক্ষ্য করে হেলমেট পরা এক ব্যক্তি মোটরসাইকেলযোগে এসে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। সিসিটিভিতে এমন দৃশ্য ধরা পড়ে।

বাসায় উপদেষ্টা উপস্থিত থাকলেও হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বোম্ব স্কোয়াড ও পুলিশ।

ডিএমপি নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার মো. জাহাঙ্গীর কবির জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দুষ্কৃতিকারীদের শনাক্তের চেষ্টা চলছে।

অন্যদিকে বাংলামটরে রুপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ ঘটে। জনতা ধাওয়া দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। মতিঝিলের টিএন্ডটি বাসস্ট্যান্ড, কারওয়ান বাজারে সার্ক ফোয়ারার সামনে, ফার্মগেট রেলক্রসিং, সব জায়গায় একই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়ায়। ফার্মগেটে চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপের পর স্থানীয়রা অভিযুক্ত ব্যক্তিকে ধরে পুলিশের কাছে হস্তান্তর করে।

মধ্য বাড্ডায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেওয়া হয়। দক্ষিণ কেরানীগঞ্জে ডাম্পিংয়ে রাখা দুটি পরিত্যক্ত লেগুনায় অগ্নিসংযোগ করা হয়। গাজীপুরের টঙ্গীতে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে সড়কে ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ধামরাইয়ের ঢুলিভিটা এলাকায় মোটরসাইকেলে এসে বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বিট্রি

 

 

 

 

 

 

 

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com