শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন- রাশেদ খান

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন বলেন ওসমান হাদির অবস্থা খুবই ‘ক্রিটিক্যাল’। এই মুহূর্তে তার জন্যে আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। 

আজ শনিবার (১৩ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা জানান।

রাশেদ খাঁন বলেন, আমি যখন হাসপাতালে তাকে দেখতে গিয়েছি তখন তার মেডিকেল বোর্ড বসেছে। আমি ওসমান হাদির ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছেন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। তার অবস্থা অপরিবর্তনীয়।

তিনি বলেন, আমি এর আগেও সাংবাদিক ভাইদের বলেছিলাম যে, আগামী নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগ ৫০ জন প্রার্থীকে টার্গেট করেছে। এরই অংশ হিসেবে শুক্রবার ওসমান হাদিকে গুলি করা হয়েছে। এরপর  আমি অথবা অন্য কেউ টার্গেটের শিকার হতে হবো।

নিরাপত্তার শঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, আমাদের নিরাপত্তা কোথায়? প্রার্থীদের নিরাপত্তা না থাকলে তারা কীভাবে নির্বাচনে গণসংযোগ করবে? আমরা অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, অবিলম্বে অপরাধীদের গ্রেফতার করতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com