শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

‌সিঙ্গাপুর এয়ারলাই‌ন্স ২০ অ‌ক্টোবর থে‌কে ঢাকায় ফ্লাইট শুরু কর‌বে

তা‌রিক আহ‌মেদ:
  • আপডেট টাইম : শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ২৬৩ বার পঠিত

চল‌তি মা‌সের ২০ অক্টোবর থেকে ঢাকায় ফ্লাইট শুরু করবে সিঙ্গাপুর এয়ারলাইন্স।শুরু‌তে সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে এয়ারলাইন্সটি। শুক্রবার (৯ অক্টোবর) সিঙ্গাপুর এয়ারলাইন্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

ও‌য়েবসাইট থে‌কে জানা যায়, করোনা মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধের পর প্রথম ফ্লাইটটি ২০ অক্টোবর (মঙ্গলবার) রাত ৮টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর থেকে ছেড়ে এসে ঢাকায় রাত ১০টা ৪০ মিনিটে অবতরণ করবে। এরপর ঢাকা থেকে যাত্রী নিয়ে ফ্লাইট ছাড়বে রাত ১১টা ৫৫ মিনিটে, সিঙ্গাপুরে পৌঁছাবে পরের দিন স্থানীয় সময় সকাল ৬টা ০৫ মিনিটে।সিঙ্গাপুর যেতে বাংলাদেশ থেকে করোনা নেগেটিভ সার্টিফিকেট লাগবে না। তবে সিঙ্গাপুর পৌঁছানোর পর করোনা পরীক্ষা করা হবে। প্রত্যেক যাত্রীকে বিমানবন্দর থেকে সরাসরি ১৪ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে যেতে হবে। এ জন্য ২ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার (বাংলাদেশি ১,৩৫,৫৪২ টাকা) খরচ হতে পারে; যা যাত্রীকে দিতে হবে। ওয়ার্ক পারমিট বা দীর্ঘস্থায়ী ভিসাধারীদের জন্য দেশটির জনশক্তি মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। আর শিক্ষার্থী হলে দেখাতে হবে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতিপত্র।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com