মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চাঁদাবাজ-দখলবাজ‌দের আটক ক‌রে পুলিশে দিন: হাসনাত আবদুল্লাহ

সাইফুল ইসলাম/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩৩১ বার পঠিত

নতুন রাজনৈ‌তিক দল জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‌‘বিগত তিনটি জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। ভোট দিয়েছে প্রশাসন, নির্বাচন পরিচালনা করেছে প্রশাসন।

একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন করার দক্ষতা এই আওয়ামী প্রশাসনের নেই। এই প্রশাসনের সংস্কার না করা পর্যন্ত গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিতে আমরা আশ্বস্ত হচ্ছি না। অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান থাকবে, জাতীয় সংসদ নির্বাচনের আগে পাঁচটি বা ছয়টি ধাপে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে প্রশাসনের স্বচ্ছতা যাচাইয়ের একটা পরীক্ষা হয়ে যাক।

বুধবার (১৯ মার্চ) কুমিল্লার শাসনগাছায় এনসিপির আয়োজনে গণইফতার ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব রিফাত রশিদ।

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘সারা দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাঠ দখল, পুকুর দখল শুরু হয়ে গেছে। যারা দখলবাজ ও চাঁদাবাজ তাদের হাত গুঁড়িয়ে দিয়ে পুলিশে দিন।

নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কিছু রাজনৈতিক দল কূটনীতিতে যুক্ত হচ্ছে উল্লেখ করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র হচ্ছে। বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচনি ফায়দা নিতে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কূটনীতিতে যুক্ত হচ্ছে। আমরা তাদের সতর্ক করে দিতে চাই, এক খাপে দুই তলোয়ার যেভাবে থাকতে পারে না, ঠিক একইভাবে ৫ অগাস্ট পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগ এবং এনসিপি থাকতে পারবে না। যদি কেউ আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়, তাহলে তাদেরও একই পরিণতি হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com