মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

উ‌খিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের গোলাগুলি , নিহত ১

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৫৪ বার পঠিত

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সশস্ত্র দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হয়ে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শনিবার (৮ মার্চ) রাত ১০টার দিকে উখিয়া কুতুপালং ৮-ডব্লিউ রোহিঙ্গা ক্যাম্পের বি-২১ ব্লকে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মোহাম্মদ রফিক (৩৩)। তিনি ৮ ইস্ট ক্যাম্পের বি-২১ ব্লকের বাসিন্দা শামসু আলমের ছেলে। তার এফসিএন- ১২১৮১৬।

বিষয়টি নিশ্চিত করেছেন, উখিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোসাইন।

তিনি জানান, ক্যাম্প-৮ ডব্লিউ ও ক্যাম্প-৮ই এর মধ্যে সশস্ত্র রোহিঙ্গা সংগঠন এআরএ এবং আরএসও’র সদস্যদের মধ্যে গোলাগুলিতে ক্যাম্প-৮ ওয়েস্ট বি-২১ ব্লকের বাসিন্দা মোহাম্মদ রফিক নামে একজন সাধারণ রোহিঙ্গা গুলিবিদ্ধ হন।

ওসি আরিফ হোসাইন বলেন, গুলিবিদ্ধ যুবককে আশেপাশের রোহিঙ্গারা উদ্ধার করে ক্যাম্প-৯ এর একটি এনজিওর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (৪ মার্চ) রাতে তারাবির নামাজ শেষে বাসায় ফেরার পথে ২০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীরা মোহাম্মদ নুর নামের এক হেড মাঝিকে কুপিয়ে হত্যা করেছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com