মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মদনপু‌রে রাস্তায় দ‌ড়ি বে‌ধে ছিনতাইকা‌লে মোটরসাই‌কেল চালক নিহত

আ‌সিফ রিগান:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২০
  • ৬১২ বার পঠিত
‌মদনপু‌রে ছিনতাইকারী‌দের হামলায় নিহত বাবু‌র্চি শাহীন মাতবর
নারায়ণগঞ্জ বন্দর উপজেলার মদনপুর এলাকায় রাস্তায় দ‌ড়ি বে‌ধে মোটরসাই‌কেল চাল‌ককে ফে‌লে দি‌য়ে ছিনতাই ক‌রার সময়  শাহীন মাতবর (৪০) নামে এক ব্যক্তি মারা যায়। সে  বসুন্ধরা গ্রুপের বাবুর্চির কাজে নিয়োজিত ছিলেন। গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত দুইটার দিকে মদনপুর হাইয়ের তালতলা লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুদ্দিন  জানান, রাত দুইটার দিকে মোটরসাইকেল চালিয়ে মদনপুর বন্দর সড়ক দিয়ে বাড়িতে যাচ্ছিলেন বসুন্ধরা গ্রুপের বাবুর্চি শাহীন। এসময় আগে থেকে ওঁত পেতে থাকা একদল ছিনতাইকারী সড়কের তালতলা এলাকায় গাছের সাথে দড়ি বেঁধে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে রাখে। বিষয়টি দূর আঁচ করতে না পেরে শাহীনের মোটরসাইকেল সেই দড়ির সাথে আটকে রাস্তার উপর ছিটকে পড়ে যায়। পরে ছিনতাইকারী দল শাহীনকে মারধর করে মোটরসাইকেল, মোবাইল ও সাথে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে দ্রুত সেখান থেকে সটকে পড়ে।
পরে টহল পুলিশ রাস্তার ওপর আহত অবস্থায় পড়ে থাকা শাহীনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদরের জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
ওসি ফখরুদ্দিন আরো জানান, আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে শাহিন পুলিশের সাথে কথা বলেছে এবং ঘটনার বর্ণনা দিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। তার স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চল‌ছে ব‌লে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com