বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত

দেশের যে‌কোন প্রয়োজ‌নে দ্বিতীয় সা‌রির সৈ‌নিক হি‌সে‌বে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসাবে আবির্ভুত হবে বলে আশা প্রকাশ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

গত বৃহস্পতিবার দুপুরে আশুলিয়ায় বাইপাইলে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর ট্রেনিং একাডেমিতে একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে সামাজিক ও জাতীয় পর্যায়ে বিএনসিসি ক্যাডারদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসা করেন সেনাপ্রধান।

সেনাপ্রধান বলেন, বিএনসিসির সদস্যরা সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা ,শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তিলগ্নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দে‌শে ব‌হি:শত্রুর আক্রমন ঠেকা‌তেও বিএন‌সি‌সি সদস্যরা দ্বিতীয় সা‌রির সৈ‌নিক হি‌সেবে অংশগ্রহন কর‌বে। তি‌নি ব‌লেন এ বছ‌রের ৫ আগষ্ট পরবর্তী সময়ে ট্রাফিক নিয়ন্ত্রনসহ বিভিন্ন কাজে সহায়তা করেছে। এছাড়া বিগত সময়েও বন্যার্তদের সহযোগীতায় বিএনসিসি সদস্যদের ভূমিকার প্রশংসা করেন সেনা প্রধান।

এর আগে, উদ্বোধনী অনুষ্ঠানে সেনাপ্রধানকে বিএনসিসি সেনা, নৌ ও বিমার শাখার চৌকষ এক‌টি দল গার্ড অব অনার প্রদান ক‌রে । পরে সেনাপ্রধান উদ্বোধনী ফলক উন্মোচন ও বিএনসিসি ট্রেনিং একাডেমিতে বৃক্ষরোপন করেন। এসময় দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প‌রে সাভার সেনানিবাসের সিএমপি সেন্টারে বাৎসরিক অধিনায়ক সম্মেলনে যোগ দেন সেনাপ্রধান।
অনুষ্ঠানে সেনাবাহিনী ও বিএনসিসির উর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com