মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গৃহবধূকে বিবস্ত্র ক‌রে নির্যাত‌নের ভি‌ডিও ছড়ানো যুবককে‌ কু‌মিল্লা থে‌কে গ্রেফতার ক‌রে র‌্যাব ১১

সাইফুল ইসলাম ফয়সাল:(কুমিল্লা সংবাদদাতা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ৫৫৮ বার পঠিত

নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণের চেস্টা ও বিবস্ত্র ক‌রে নির্যাত‌নের ভি‌ডিও ক‌রে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া পলাতক আসামী মোঃ আবুল কালাম (২৩) কে কুমিল্লা জেলার দাউদকান্দি থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১ টিম।

র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ৭ অক্টোবর সকালে কুমিল্লা জেলার দাউদকান্দি থানার মারুকা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তা‌কে আটক করে।
মোঃ আবুল কালাম নোয়াখালীর বেগমগঞ্জে চাঞ্চল্যকর ও বীভৎস নারী নির্যাতনের ঘটনার অন্যতম পলাতক আসামী । সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার জয়কৃষ্ণপুর গ্রামের জাফর উল্লাহ জুলফিকার আলীর ছেলে। গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালাম সন্ত্রাসী দেলোয়ার বাহিনী’র অন্যতম সক্রিয় সদস্য।
র‌্যাব-১১ অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার সাইফুল আলম জানান, গ্রেফতারকৃত আসামী মোঃ আবুল কালামকে জিজ্ঞাসাবাদে জানায় গত ২ সেপ্টেম্বর রাতে ‘দেলোয়ার বাহিনী’র প্রধান সন্ত্রাসী দেলোয়ারের পরিকল্পনায় সে অন্যান্য আসামীসহ ভুক্তভোগী গৃহবধূর ঘরে প্রবেশ করে তাকে বিবস্ত্র করে মধ্যযুগীয় কায়দায় বিভিন্নভাবে শারীরিকভাবে নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করার কথা স্বীকার ক‌রে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com