মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিমান বা‌হিনীর প্রধান হ‌লেন হাসান মাহমুদ খাঁন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ মে, ২০২৪
  • ১৩৪ বার পঠিত

বাংলাদেশ বিমান বাহিনীর  প্রধান হিসেবে নিয়োগ পেলেন এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন। তিনি আগামী ১১ জুন থেকে নতুন দায়িত্বভার গ্রহণ করবেন।

বিমানবাহিনী বর্তমান প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নানের স্থলাভিষিক্ত হবেন তিনি। রবিবার (২৮ মে) প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

উপসচিব মো. মুঞ্জুরুল করিম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, হাসান মাহমুদ খাঁনকে এয়ার ভাইস মার্শাল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক ১১ জুন থেকে তিন বছরের জন্য বিমানবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন ১৯৬৬ সালের ২০ জুন ঢাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৫ জুন ১৯৮৬ তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর জিডি(পি) শাখায় কমিশন লাভ করেন। এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খাঁন একজন ফাইটার পাইলট এবং ‘এ’ ক্যাটাগরির কোয়ালিফাইড ফ্লাইং ইন্সট্রাক্টর।
সুত্র: আইএস‌পিআর

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com