বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

দুই সন্তান-স্ত্রী পাশাপাশি কবরে শা‌য়িত পুলিশ সদস্য সোহেল

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ৪৪১ বার পঠিত

ভৈরবের মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানা, তার স্ত্রী ও দুই সন্তানকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামে সোহেল রানার বাড়িতে স্বামী-স্ত্রীর পাশে তাদের দুই সন্তানকে সমাহিত করা হয়। সো‌হেল নানা ভৈরব হাইও‌য়ে থানায় কর্মরত ছি‌লেন।

এর আগে সকালে সোহেল ও তার ছেলে রায়সুলের মরদেহ উদ্ধার হয়। গত শনিবার সোহেলের স্ত্রী মৌসুমী আক্তার ও রোববার মেয়ে মাহমুদার মরদেহ উদ্ধার করা হয়। সোহেল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গ্রামের আব্দুল আলিমের ছেলে।

সোহেলের সর্বশেষ কর্মস্থল ছিল কিশোরগঞ্জ জেলার ভৈরব হাইওয়ে থানা। ভৈরব হাইওয়ে থানার ওসি সাজু মিয়া সমকালকে বলেন, ‘সোহেল রানা আমাদের সহকর্মী ছিলেন। এভাবেই পুরো পরিবারটি দুর্ঘটনায় মারা যাওয়ার খবরে আমরা মর্মাহত। তার পরিবারের সবার (৪ জনের) মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার বাদ জোহর ভৈরব হাইওয়ে থানার সামনে সোহেল ও তার দুই সন্তানের জানাজা শেষে মরদেহ দাফনের জন্য স্বজনরা গ্রামের বাড়িতে যান। এ সময় প্রিয় একজন সহকর্মীকে বিদায় জানাতে আমাদের চোখে পানি ধরে রাখতে পারিনি। এমন মৃত্যু আমাদের সব সময় কষ্ট দিবে।

এদিকে সোমবার বিকালে সোহেলের বাড়িতে গিয়ে দেখা যায়, সবাই মরদেহের অপেক্ষায় আছেন। তিনজনের মরদেহ বাড়িতে আনার খবরে ভিড় করেন এলাকার লোকজন। সন্ধ্যার কিছু আগে অ্যাম্বুলেন্সে সোহেল ও তার দুই সন্তানের মরদেহ গ্রামের বাড়িতে আনা হয়। বাদ মাগরিব জানাজা শেষে বাবা-মায়ের কবরের সাথে দুই শিশু সন্তানকে পাশাপাশি কবরে দাফন করা হয়। এর আগে রোববার একই স্থানে মৌসুমী আক্তারের মরদেহ দাফন করা হয়।

জানাজার আগে ছেলে ও নাতি-নাতনির কফিনের সামনে এসে স্বজনরা কান্নায় ভেঙ্গে পড়েন সোহেলের বাবা। এ সময় তাদের বুকফাটা কান্না আর আহাজারিতে বাড়িতে শোকের ছায়া নেমে আসে। সোহেলের বাবা আবদুল আলিম জানান, দিনে-রাতে যখনই সময় পেতেন সোহেল মোবাইলে ভিডিও কল দিয়ে সন্তানদের দেখাতেন। বলতেন এবারের ঈদটা স্ত্রী সন্তানদের নিয়ে বাড়িতে করবেন। তিনি বলেন, ‘ঘটনার দিন সকালেও সোহেল মোবাইলে কথা বলেছে। ডিউটির ফাঁকে যখনই সময় পেতেন কল দিয়ে প্রতিদিন আমাদের খবর নিত। এখন আর তো সোহেলের মোবাইল থেকে কল আসবে না।’

পরিবারের লোকজন জানান, তিন ভাই-বোনের মধ্যে সোহেল দ্বিতীয়। অপর ছোট ভাই সিঙ্গাপুর প্রবাসী। সোহেল ২০১১ সালে পুলিশ কনস্টেবল পদে রিক্রুট হন। করোনাকালীন সময়ের পর থেকে প্রবাসী ছোট ভাইয়ের চাকরি নিয়ে সমস্যা ও অর্থ সংকটের কারণে পরিবারের একমাত্র ভরসা ছিলেন সোহেল। তিনি পরিবারের খরচ মিটিয়ে প্রতি মাসেই বাবা-মায়ের জন্য টাকা পাঠাতেন। তার মৃত্যুর মধ্য দিয়ে এখন তাও বন্ধ হয়ে গেল।

সোহেলের ভগ্নিপতি ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের এএসআই সাইফুল ইসলাম বলেন, ‘তিনজনের মরদেহ বাদ মাগরিব জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।’ এর আগে জানাজার নামাজের আগে তিনি সমবেত মুসল্লিদের নিকট অকাল মৃত্যু হওয়া ৪ জনের জন্য দোয়া কামনা করেন। এ সময় সোহেলের বাবা ছাড়াও আরও বক্তব্য রাখেন দেবিদ্বার থানার ওসি নয়ন মিয়া ও স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান মাসুদ।

গত শুক্রবার বিকেলে সোহেল তার স্ত্রী, দুই সন্তান ও ভাগনি মারিয়াকে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারচর দ্বীপ গ্রাম দেখতে গিয়েছিলেন। ফেরার পথে নৌকায় থাকা অন্য পরিবারের লোকজন ছবি তোলার জন্য মাঝিকে অনুরোধ করলে মাঝি তার হাতের বৈঠা ছেড়ে ছবি তুলে দিচ্ছিলেন। এ সময় নৌকাটি কিছুটা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। তখন বিপরীত দিক থেকে আসা বালুবাহী একটি বাল্কহেড ট্রলারটিকে ধাক্কা দিলে নৌকা উল্টে যায়। এ সময় মারিয়া প্রাণে বেঁচে গেলেও অপর চারজন পানিতে তলিয়ে যান।

গত শুক্রবার ২২ মার্চ সন্ধ্যায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনা ঘটে। এতে ৯ জনের মৃত্যু হয়। জীবিত উদ্ধার হয়েছেন ১১ জন। সমকাল

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com