মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ফরিদগঞ্জে প্রতিবন্ধীদের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ঈদ সামগ্রী বিতরণ করবে ৭১ ফাউন্ডশেন

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ১৪৬ বার পঠিত

চাঁদপুর ফরিদগঞ্জে একাত্তর ফাউন্ডেশনের উদ্যোগে প্রতি বছ‌রের মতই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদের নতুন পোশাক ও ঈদ সামগ্রী বিতরণ করা হ‌বে।

৭১ ফাউন্ডেশন এর উপদেষ্টা ও পরিচালক কবির পাটোয়ারী এবং সভাপতি পারভিন পাটোয়ারী বলেন, ৭১ ফাউন্ডেশন জন্ম লগ্ন থেকেই মানুষের মনে সাহায্যকারী একটি সংস্থা হিসেবে আস্থাভাজন হতে পেরেছে। গরিব দুঃখী মানুষের কাছে ৭১ ফাউন্ডেশন একটি ভালবাসার নাম।

বাংলাদেশ এবং ইউএসএ উভয় জায়গাতেই ৭১ ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়। ৭১ ফাউন্ডেশন বাংলাদেশের চাঁদপুরে প্রতিমাসে ফ্রি চিকিৎসা সেবা প্রদান, মসজিদ-মাদ্রাসা -স্কুলকে সাহায্য প্রদান,মানুষের মাঝে খাদ্য সাহায্য ত্রাণ প্রদান, মহিলাদের জীবন মান উন্নত করার জন্য সেলাই মেশিন প্রদান,মানুষকে বস্ত্র প্রদান, দিনমজুর খেটে খাওয়া মানুষকে রিকশা প্রদান,নৌকার মাঝিদেরকে সাহায্য প্রদান সহ বিভিন্নভাবে মানুষের জীবন মান উন্নত করার জন্য এবং গরিব দুঃখী খেটে খাওয়া মানুষের পাশে সব সময় দাঁড়িয়েছে এবং সেই ধারাবাহিকতায়

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় প্রতিবন্ধীদের মাঝে পবিত্র ঈদুল ফিতর এর নতুন পোশাক এবং ঈদ সামগ্রী বিতরণ করবে তাই সবাই দোয়া করবেন ,একাত্তর ফাউন্ডেশন যেনো এভাবেই সমাজের অসহায় ও প্রতিবন্ধী মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে। উক্ত প্রোগ্রামটির সমন্বয়ে থেকে কাজ করবে চাঁদপুরের স্থানীয় দৈনিক একাত্তর কন্ঠ পত্রিকা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com