মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গাজার রাফাহ শহরে অভিযানে রমজান পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছে ইসরাইল

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৮০ বার পঠিত

ইসরাইলের মন্ত্রিসভার সদস্য বেনি গ্যান্টজ বলেছেন, ফিলিস্তিনের হামাস যোদ্ধারা রমজানের শুরু নাগাদ গাজায় বন্দী বাকি জিম্মিদের মুক্তি না দিলে ইসরাইলি বাহিনী আগামী মাসে রাফাহ শহরে অভিযান শুরু করবে। খবর এএফপি’র।

রোববার জেরুজালেমে আমেরিকার ইহুদি নেতাদের সম্মেলনে অবসরপ্রাপ্ত সামরিক প্রধান গ্যান্টজ বলেন, ‘বিশ্ব এবং হামাস নেতাদের অবশ্যই জানানো দরকার যে রমজান নাগাদ আমাদের জিম্মিরা বাড়িতে না ফিরলে রাফাহ এলাকাসহ সর্বত্র যুদ্ধ চলবে।

মুসলমানদের পবিত্র রমজান মাস আগামী ১০ মার্চ থেকে শুরু হবে।

ইসরাইল সরকার শহরটিতে তাদের পরিকল্পিত হামলার জন্য এরআগে কোন নির্দিষ্ট সময়সীমা এভাবে বেঁধে দেয়নি। হামাস ও ইসরাইলের মধ্যে যুদ্ধে গৃহহীন হয়ে পড়া ১৭ লাখ ফিলিস্তিনের অধিকাংশ সেখানে আশ্রয় নিয়েছে।

এদিকে ব্যাপক হতাহতের সম্ভাবনার আশঙ্কা থেকে বিদেশি সরকার এবং দাতা সংস্থাগুলো হামলা থেকে রাফাহ শহরকে রেহাই দেয়ার জন্য ইসরাইলের প্রতি বারবার আহ্বান জানিয়েছে। চারমাস যুদ্ধ চলাকালে স্থল সেনারা শহরটিতে কোন হামলা চালায়নি। এটি হচ্ছে গাজার একটি গুরুত্বপূর্ণ শহর। তথ্য সূত্র : বাসস

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com