বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আমি সত্যিই ভেতরে ভেতরে খুন হয়েছি : কবীর চৌধুরী তন্ময়

এমইএস শাহ‌রিয়ার :
  • আপডেট টাইম : সোমবার, ৫ অক্টোবর, ২০২০
  • ৫৭৭ বার পঠিত

আধুনিক সভ্যতায় এ কেমন বর্বরতা! এ কেমন নিষ্ঠুরতা! এ কেমন মন-মানসিকতার কিশোর বয়স তাদের!!

জানি না, কোন পরিবারে জন্ম। আমি শতভাগ নিশ্চিত, সভ্য পরিবারের জন্ম হতে পারে না। এরা মানুষ নয়, জানোয়ারও নয়। ভয়ঙ্কর প্রাণী যা সমাজ-রাষ্ট্রের জন্য হুমকি।ঘটনাটি নোয়াখালির বেগমগঞ্জের। ভিডিওচিত্রে দেখা যায়, ওই গৃহবধূ নিজের সম্ভ্রম রক্ষার সর্বোচ্চ চেষ্টা করেন। কিন্তু নির্যাতনকারী কয়েকজন বখাটে কিশোর তার পোশাক কেড়ে নিয়ে তার বিরুদ্ধে গালাগাল করতে থাকে। ওই নারী প্রাণপণে তার সম্ভ্রম রক্ষার চেষ্টা করেন এবং হামলাকারী কিশোরদের ‘বাবা’ বলেও ডাকেন, তাদের পায়েও ধরেন। কিন্তু, তারা ভিডিও ধারণ বন্ধ করেনি, মারধরও বন্ধ করেনি। বরং এক কিশোর একের পর এক তার মুখমণ্ডলে লাথি মারে ও পা দিয়ে মুখসহ শরীর মাড়িয়ে দেয়। শরীর থেকে কাপড় খুলে তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে এবং এরপর তার শরীরে একটা লাঠি দিয়ে মাঝে মাঝেই আঘাত করতে থাকে। এ সময় ঘটনটি ফেসবুকে ছড়িয়ে দেওয়ার উল্লাস প্রকাশ করে ‘ফেসবুক’ ‘ফেসবুক’ বলে চেঁচায় আরেক কিশোর।

ভাবতে পারেন, এগুলোর শরীরে কিসের রক্ত বহমান?

নিশ্চয় কোনো মানুষের হতে পারে না। খোঁজ নিয়ে দেখুন, নিশ্চয় ভালো কিছু পাবেন না। বংশ পরম্পনা, পারিবারিক শিক্ষা-দীক্ষা কিছুই তারা পরিবার থেকে অর্জন করতে পারেনি।

আবার এই ধরনের মানুষগুলো সমাজ-রাষ্ট্রের পাপপূর্ণের হিসেব খোঁজে। ধর্ম চলে গেল বলে চিৎকার করে। তাই উচিত শিক্ষা দিতে নারীকে এভাবে আঘাত করে। ইতোমধ্যেই এক নরপশুকে গ্রেফতার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। বাকি অপরাধীদের ধরতে পুলিশের ৫টি ইউনিট অভিযানে নেমেছে।কঠোর নির্দেশনা আছে। আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

আর যেখানে অপরাধ হবে, এই ধরণের অশ্লীল বা অপরাধমূলক ভিডিও পাবেন-আমার ইনবক্সে কিংবা (kabir_tanmoy@yahoo.com) মেইলে পাঠিয়ে দিবেন। নিশ্চয় ওইসব অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।

ক‌বীর চৌধুরী তন্ময়- সভাপ‌তি

বাংলা‌দেশ অনলাইন অ‌্যা‌ক্টি‌ভিষ্ট ফোরাম (বোয়াফ)

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com