মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌সিক মেয়র পদে তাহসীন বাহার সূচনাকে সমর্থন মহানগর আ.লীগের

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১৪ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদে উপনির্বাচনে ‘একক প্রার্থী’ হিসেবে ডা. তাহসীন বাহার সূচনার নাম চূড়ান্ত করেছে মহানগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার রাতে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের জরুরি বর্ধিতসভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ডা. সূচনা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তি‌নি কুমিল্লা ইস্টার্ন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাশ করেছেন।

সূচনা কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বড় মেয়ে।

মেয়র পদে মনোনয়ন নিয়ে তাহসিন বাহার সূচনা বলেন, গত দুই নির্বাচনে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের হয়ে কাজ করেছি। অনেক প্রবীণ নেতা আছেন যারা আমার বাবার সঙ্গে রাজনীতি করেন, তারা সবাই আমাকে সমর্থন দিয়ে কৃতজ্ঞ করেছেন। সবাই আমাকে ছোটবেলা থেকে হাতে হাতে মানুষ করেছেন। আমি সবার কাছে তাদের মেয়ে হিসেবে পাশে থাকার আহ্বান জানাই।

আ ক ম বাহাউদ্দীন বাহার বলেন, পৃথিবীর কোনো শক্তি নেই তাহসিন বাহার সূচনাকে ঠেকাতে পারে। কারণ সবার সমর্থন আছে তার সঙ্গে।

উল্লেখ্য, ২০২২ সালের ১৫ জুন কুসিকের তৃতীয় নির্বাচনে আরফানুল হক রিফাত মাত্র ৩৪৩ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কুকে হারিয়ে মেয়র নির্বাচিত হন। গত বছরের ১৩ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন মেয়র রিফাতের মৃত্যু হয়। ১৮ ডিসেম্বর মেয়র পদটি শূন্য ঘোষণা করে নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ১৩ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ১৫ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি ১৯ ও ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। সুত্র:যু

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com