মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গত ২৪ ঘন্টায় ক‌রোনায় সারা‌দে‌শে মৃত‌্যুর সংখ‌্যা ২০

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৪ অক্টোবর, ২০২০
  • ৪৭৯ বার পঠিত

সারাদেশে করোনায় গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছেন ২০ জন।  সবার হাসপাতালে মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শনিবার (৩ অক্টোবর) অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

জানা যায়, মৃত্যুবরণকারীদের মধ্যে ১৭ জন পুরুষ এবং ৩ জন নারী। এখন পর্যন্ত পুরুষ ৪ হাজার ১২১ জন এবং নারী মৃত্যুবরণ করেছেন এক হাজার ২০৪ জন। বয়স বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়াদের মধ্যে ৬০ ঊর্ধ্ব ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৬ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ৩ জন এবং ০ থেকে ১০ বছরের মধ্যে একজন রয়েছেন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ১২ জন, চট্টগ্রাম ও রংপুর বিভাগে ৩ জন করে এবং সিলেট ও ময়মনসিংহ বিভাগে একজন করে রয়েছেন। এদের সবাই হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এখন পর্যন্ত মোট মৃত্যুবরণকারী ৫ হাজার ৩২৫ জনের মধ্যে ঢাকা বিভাগে ২ হাজার ৬৭৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ৮৭ জন, রাজশাহীতে ৩৫৩ জন, খুলনায় ৪৩৬ জন, বরিশালে ১৮৮ জন, সিলেটে ২৩২ জন, রংপুরে ২৪২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১১২ জন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com