মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মেঘনা নদীতে চাঁদা আদায়কালে আটক ৩

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

কুমিল্লা জেলার মেঘনা থানাধীন মেঘনা নদীতে চাঁদা আদায়কালে চাঁদার নগদ টাকা, চাঁদা আদায়ের রশিদ সহ তিন চাঁদাবাজ‌কে গ্রেফতার ক‌রে‌ছে মেঘনা থানা পু‌লিশ।

পু‌লিশ সুত্র জানায়, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার) এর সার্বিক দিক-নির্দেশনায় এবং সহকারী পুলিশ সুপার হোমনা সার্কেল মীর মুহসীন মাসুদ রানার নেতৃত্বে মেঘনা থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) মোহাঃ বিল্লাল হোসেন সঙ্গীয় এসআই হাক্কানী বিল্লাহ পু‌লিশফোর্সসহ মেঘনা নদীতে অভিযান পরিচালনা করে মঙ্খগলবার ২৩ জানুয়া‌রি দুপুর একটার সময় মেঘনা নদীতে চলাচলরত মালবাহী ট্রলার থেকে চাঁদা আদায় কালে আসামী ১। মহিউদ্দিন (৪৫), পিতা-মৃত বাদশা মিয়া, ২। মোঃ ইসমাইল হোসেন (২২), পিতা-মোহাম্মদ আলী, ৩। ওমর ফারুক (৩৭), পিতা-মৃত আবুল কাশেম, সর্বসাং-রাধানগর, থানা-বাঞ্ছারামপুর, জেলা-ব্রাহ্মনবাড়ীয়াদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ সময় ধৃত আসা‌মি‌দের হেফাজত থে‌কে চাঁদা আদায়ের রশিদ ও আদায়কৃত চাঁদার নগদ ৪৩০০/- (চার হাজার তিনশত) টাকা উদ্ধার করা হয়। উক্ত আসামীগণ সহ আরোও কয়েকজন অজ্ঞাতনামা আসামীগণ দীর্ঘদিন যাবৎ মেঘনা নদীতে চলাচল রত মাছ ধরার নৌকা, মালামাল পরিবহন নৌকা, স্টীমার এবং ইট-বালু বহনকারী নৌযান হতে বিভিন্ন পয়েন্টে জোরপূর্বক চাঁদা আদায় করে আসছিল।

উক্ত ঘটনা সংক্রান্তে মেঘনা থানার মামলা নং-০৪, তারিখ-২৩/০১/২০২৪, ধারা-৩৮৫/৩৮৬/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com