মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় শীতার্ত অসহায়দের মা‌ঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৯ বার পঠিত

শীতের প্রকোপে বিপর্যস্ত সুবিধাবঞ্চিত অসহায় মানুষ। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষদের জন্যে ভালোবাসার উষ্ণতা নিয়ে পাশে দাঁড়াল কুমিল্লা জেলা পুলিশ।

রোববার ১৪ জানুয়ারি কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থেকে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শীতার্ত মানুষদের জন্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। গভীর রাতে নগরীর রেলওয়ে স্টেশন, টাউন হল মাঠ, চকবাজার বাস স্ট্যান্ডসহ নগরীর বিভিন্ন স্থানে সুবিধাবঞ্চিত শীতার্ত ও অসহায় মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পু‌লিশ সুপার আব্দুল মান্নান বিপিএম (বার)।

এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) খন্দকার আশফাকুজ্জামান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মংনেথোয়াই মারমা, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্ব (ডিবি) মোহাম্মদ নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) কাজী মোঃ মতিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেনসহ কুমিল্লা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হোক মানবিক সেঁতুবন্ধন। এভাবেই মানুষের প্রতি মানুষের মমত্ববোধ ও ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটুক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com