বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

মৃত্যুর আগে মাটিতে হত্যাকারীদের নাম লিখে গেল অ‌টোবাইক চালক আশরাফুল

মু‌ন্সিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২০
  • ১ি‌৫৩ বার পঠিত
‌নিহত অ‌টোবাইক চালক আশরাফুল

মুন্সিগঞ্জের লৌহজংয়ে যাত্রীবেশে অ‌টো বাইক চালকের গলা কেটে হত্যার পর অটোরিকশা ছিনতাই করে পা‌লি‌য়ে যায় দুর্বৃত্তরা। জ্ঞান ফির‌লে অ‌টো চালক মা‌টি‌তে নাম লি‌খে রা‌খে।আর এ না‌মের সুত্র ধ‌রেই গ্রেফতার করা হয় জ‌ড়িত ঘাতক‌দের।

অটোরিকশা চালক আশরাফুলের অকাল মৃত্যুতে ভেঙে পড়েছেন তার স্বজনরা। প্রিয়জন আর ফিরবেন না, তবু ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের সামনে অপেক্ষায় ভাই।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নের চানখার বাড়ি নামক এলাকায় আশরাফুলের ইজিবাইকটি ছিনতাইয়ের চেষ্টা চালায় একদল দুর্বৃত্ত। এসময় বাঁধা দিলে দুর্বৃত্তরা তার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে ইজিবাইকটি ছিনিয়ে নেয়। এর কিছুক্ষণপর জ্ঞান ফিরলে রক্তাক্ত অবস্থায় আশরাফ গোয়ালীমান্দ্রা বটতলা এলাকায় যান। পরে স্থানীয়রা তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। গুরুতর আহতাবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক আশরাফুলকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, ছুরিকাঘাতের পর আশরাফুল মাটিতে হাসান ও রাজা নামে দুজনের নাম এবং একটি আংশিক মোবাইল নাম্বার লিখে রেখে যান। সেই সূত্র ধরে হাসান ও রাজাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তাদের দেয়া তথ্যানুযায়ী রুবেল নামের আরেক যুবককে গ্রেফতার করা হয়েছে।
নিহত আশরাফুলের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তার বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বাগরা এলাকায়। এ ঘটনায় লৌহজং থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে পরিবার।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com