মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ডি‌বির অ‌ভিযা‌নে প্রাইভেটকার থে‌কে গাঁজা উদ্ধার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ২৪১ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে এক‌টি জীপ গাড়ী‌ ৩২ কেজি গাঁজা উদ্ধার করেছে ডিবি পুলিশ। শ‌নিবার ১৬ সেপ্টেম্বর জেলা গোয়েন্দা শাখায় কর্মরত এসআই দিবাকর রায়, এএসআই সজীব বড়ুয়া ও সংগীয় ফোর্স ডিউটি করাকালিন সময়ে চৌদ্দগ্রামের নানকরা এলাকার ঢাকা-টু-চট্টগ্রাম গামী মহাসড়কের পূর্ব পাশে একটি জীপ গাড়ীতে ২টি প্লাষ্টিকের বস্তা উঠাতে দেখে সন্দেহ হয়।

তাৎক্ষনিক উক্ত গাড়ীর নিকট যাওয়া মাত্রই ডিবি পুলিশ হিসেবে চিনতে পেরে গাড়ীর অজ্ঞাতনামা চালক ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নাম্বারের লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ীটি দ্রুত গতিতে চট্টগ্রাম অভিমুখে যেতে থাকে।

পরবর্তীতে উক্ত গাড়ীর পিছু ধাওয়া করলে একপর্যায়ে অজ্ঞাতনামা চালক দ্রুত ও বেপোয়ারা গতিতে চট্টগ্রাম-ঢাকা গামী মহাসড়কে যাওয়ার (চিওড়া পুরাতন রাস্তার মাথা) রাস্তায় মেসার্স খন্দকার ষ্টোর এর সামনে পাকা রাস্তার উপর নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি উল্টে যায়।

একপর্যায়ে গাড়ির অজ্ঞাতানাম চালক সহ অজ্ঞাতনামা ৩ জন সুকৌশলে গাড়ী থেকে নেমে পালিয়ে যায়। তাৎক্ষণিক আশেপাশে হতে আগত উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় অজ্ঞাতনামা আসামীদের বহনকৃত ফেলে যাওয়া ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ রেজিঃ নম্বরের জীপ গাড়ীটি তল্লাশী করে গাড়ীর ভিতরে পিছনের সিটের উপর ৩২ কেজি গাঁজা এবং চালকের পাশের সিটের উপর হতে একটি অপেশাদার মোটর ড্রাইভিং লাইসেন্স কার্ড, একটি ভিভো ওয়াই ২২ মডেলের মোবাইল ফোন, একটি ভিভো ওয়াই৩৩এস মডেলের মোবাইল ফোন পেয়ে উদ্ধারপূর্বক মাদক পরিবহনে ব্যবহৃত একটি লাল খয়েরী রংয়ের পুরাতন জীপ গাড়ি, যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ঘ-১১-৪৩৫৩ ১৬/০৯/২০২৩ খ্রিঃ জব্দ তালিকা মূলে জব্দ করেন।

এ ঘটনায় চৌদ্দগ্রাম থানায় মামলা নং-২৫ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com