মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নিরীহ নারী‌দের ফাঁ‌দে ফে‌লে ধর্ষণ: রিমা‌ন্ডে দুই আসা‌মি

সি‌লেট : আবদুর রহমান
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০
  • ১২১ বার পঠিত
হাসপাতালে ভর্তি স্বামীর জন্য রক্ত জোগাড় করে দেবার কথা বলে স্ত্রীকে ধর্ষণ ও হত্যার হুমকি দেয়ার ঘটনায় ২ আসামিকে দুই দিনের রিমান্ডে দিয়েছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, আসামিরা দীর্ঘদিন ধরেই নিরীহ নারীদের ফাঁদে ফেলে ধর্ষণ করে আসছিল। জিজ্ঞাসাবাদে আসামিদের কাছ থেকে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা রাষ্ট্রপক্ষের।
মুমূর্ষু স্বামীর জন্য রক্ত সংগ্রহ করে দেয়ার প্রতিশ্রুতি দিয়ে স্ত্রীকে ধর্ষকের কাছে নিয়ে যান এক নারী। ভয়ঙ্কর অপরাধ চাপা দিতে নির্যাতিতাকে মেরে ফেলার হুমকি দেয়া হয়। দু’টি অভিযোগে সজীব ও তার সহযোগী শিল্পীকে রোববার তোলা হয় আদালতে।
পুলিশ ৭ দিনের রিমান্ডে চাইলেও মহানগর হাকিম দেবদাস চন্দ্র আধিকারী ২ আসামিকে ২ দিন করে রিমান্ডে দেন।
আদেশে সন্তোষ জানিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, জিজ্ঞাসাবাদে আসামিদের অপরাধের আরো তথ্য বেরিয়ে আসবে।
তিনি বলেন, ‘ভুক্তভোগী গ্রামের সহজ সরল মানুষ। তাকে ফুসলিয়ে একটা বাড়ি নিয়ে ধর্ষণ করে।’
গত ১৬ সেপ্টেম্বর দুপুরে শিল্পীর সহায়তায় মিরপুরের মধ্য মনিপুরের একটি বাসায় নিয়ে অভিযোগকারীকে ধর্ষণ করে সজীব। ঘটনা প্রকাশ করলে হত্যার হুমকি দেয়া হয় ভুক্তভোগীকে। ১০ দিনের মাথায় আসামিরা নির্যাতিতার স্বামীর মোবাইলে কল করে আবারও রক্ত নেয়ার জন্য যেতে বললে, আবার ধর্ষণের ভয়ে স্বামীকে বিষয়টি খুলে বলেন তিনি।
২৫ সেপ্টেম্বর রাতে র‌্যাব-২ অভিযান চালিয়ে মনোয়ার হোসেন সজীব ও তার সহযোগী মাশনু আরা বেগম শিল্পীকে গ্রেফতার করে । এর পর মিরপুর মডেল থানায় মামলা দায়ের হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com