মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বৃদ্ধা মা‌কে ঘর থে‌কে বের ক‌রে দিল দু্ই ছে‌লে : এ‌গি‌য়ে আস‌লেন মাশরা‌ফি

আ‌সিফ রিগান:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
  • ৫৫২ বার পঠিত

নড়াইলে জমি লিখে নিয়ে ৮৫ বছরের এক বৃদ্ধাকে বাড়ি থেকে বের করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে তার দুই ছেলের বিরুদ্ধে। বৃদ্ধা মা কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো আশ্রয় নেন। এ খবর  শুক্রবার সন্ধায় পেয়ে নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা মায়ারানী নামে ওই বৃদ্ধাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

স্থানীয়রা জানান, নড়াইল শহরের মাছিমদিয়া এলাকার মৃত কালিপদ কুণ্ডুর স্ত্রী মায়ারানী বড় ছেলে দেব কুণ্ডুর আশ্রয়ে বসবাস করতেন। ছেলের আশ্রয়ে থাকাকালীন বছর দেড়েক হলো মায়ারানীর ৫ শতাংশ জমি দেবকুণ্ডু লিখে নেন। জমি লিখে নেয়ার পর থেকেই দেব ও তার স্ত্রী বৃদ্ধা মায়ের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন।

এক পর্যায়ে বৃদ্ধাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এরপর ছোট ছেলে উত্তম কুণ্ডুর সংসারেও ঠাঁই হয়নি মায়ারানীর। সেই থেকে এর বাড়ি, ওর বাড়ি করে বৃদ্ধার জীবন চললেও সর্বশেষ আর কোথাও ঠাঁই না পেয়ে চিত্রানদীর পাড়ে সংরক্ষিত শিল্পী এসএম সুলতানের নৌকার নিচে কয়েকদিন হলো মায়রানী আশ্রয় নেন। ঘটনাটি শুক্রবার মাশরাফির কানে পৌঁছালে তার উদ্যোগে সুলতানের নৌকার নিচ থেকে মায়ারানীকে উদ্ধার করে সুচিকিৎসার জন্য সদর হাসপাতালে ভর্তি করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com