বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ৯৫ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্ণমিলনী

এম এ হাই, সা‌থিঁয়া,পাবনাঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুলাই, ২০২৩
  • ২৩০ বার পঠিত

“শেকড়ের টানে ভ্রাতৃত্বের বন্ধনে,সকলে আমরা সকলের তরে।স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গণে আমাদের মিলনমেলা”। দীর্ঘ ২৮ বছর পর পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ১৯৯৫ ব্যাচের ছাত্রদের ঈদ পূর্ণমিলনী ও মিলনমেলা স্কুল প্রঙ্গনে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার এ মিলনমেলা উপলক্ষে স্কুল প্রঙ্গন থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করে।

প্রথম পর্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আল আমিন চঞ্চল এবং শফিকুল ইসলাসের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্মৃতিচারণ করেন ওই সময়ের সহকারী প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন,অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক ছাব্বির হোসেন, সাবেক শিক্ষক ভবোতোষ কুমার পাল,আবু ইউসুফ, মাওলানা নাছিম উদ্দিন, মোজাম্মেল হক, আব্দুল হক,আব্দুল কাদের প্রমুখ। পুনর্মিলনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও স্মৃতিচারণমূলক আলোচনা করেন ৯৫ ব্যাচের ছাত্রদের মধ্যে আতিকুল ইসলাম রাজা,আব্দুল বাছেদ, আরিফুল ইসলাম।
গোলাম মোস্তফা,মাসুদ,রিয়াদ,সাদেক,রতন,রাসেল,আব্দুর রউফ প্রমুখ।পুনর্মিলনী অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ে ছিলেন ইবনে মাসুদ,মামুন,মনিরুজ্জামান রাজা,লিটন ও শরিফুল। অনুষ্ঠানে বক্তারা ৯৫ ব্যাচের ছাত্রদের সহযোগিতায় এই প্লাটফর্মের মাধ্যমে এলাকার অসহায়দের সাহায্য করা এবং বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কাজ করার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরে র‍্যাফেল ড্র’র আয়োজন করে।

বহুদিন পর সহপাঠী বন্ধুদের একসাথে পেয়ে আনন্দে মেতে উঠছে তারা । দুপুরে মধ্যাহ্ন ভোজ শেষে সন্ধায় দেশের প্রখ্যাত শিল্পীদের গানে গানে সাংস্কৃতিক সন্ধ্যা মুখরিত হয়ে ওঠে ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com