মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সাঁথিয়ায় অর্পিত সম্পত্তির মাটি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতে ৪ জনের জেলজরিমানা

এম এ হাই, সা‌থিঁয়া,পাবনাঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ১৮০ বার পঠিত

পাবনার সাঁথিয়ায় সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে মাটি উত্তোলন করায় দুইজনকে একমাসের জেল এবং অপর দুইজনকে অর্থদন্ড দিয়েছেন উপজলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান।

সাজাপ্রাপ্তরা হলো শালঘর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ভেকুর ড্রাইভার আলামিন (২৫) ও একই গ্রামের আব্দুল মজিদের ছেলে মাটি উত্তোলনের হুকুমদাতা রফিকুল ইসলাম(২৯)। এছাড়া চরাচিথুলিয়া গ্রামের আব্দুল আউয়ালের ছেলে ট্রাকের ড্রাইভার বাবুকে ১০ হাজার টাকা ও শালঘর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

জানা যায়, গত শনিবার দিনগত গভীর রাতে উপজেলার শালঘর গ্রামে সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তিতে ভেকু দিয়ে মাটি উত্তোলনের খবর পান প্রশাসন। এসময় উক্ত স্থানে অভিযান চালিয়ে ভকুর ড্রাইভার আল আমিন,রফিকুল ইসলাম, ট্রাকের ড্রাইভার বাবু ও রাসেলকে আটক করেন।গতকাল রোববার (১৮ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাদেরকে এই দন্ড দেওয়া হয়।

সাঁথিয়ার সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান বলেন,সরকারের বিনা অনুমতিতে অর্পিত সম্পত্তির মাটি উত্তোলন করায় দন্ডবিধির ১৮৬০ এর ১৮৮ ধারা এবং বালু মহল এবং মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ (১) ধারায় তাদের এ জেলজরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com